• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাজউকের জালিয়াতী দূর্নীতির মামলায়
রাঙামাটির গণর্পূত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকমল চাকমাকে জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2016   Wednesday

রাজউকের জালিয়াতী দূর্নীতির মামলায় গ্রেফতারকৃত রাঙামাটির গণর্পূত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকমল চাকমাকে বুধবার রাঙামাটির বিচারিক আদালতে হাজির করা হয়েছে। এতে আদালত তাকে জামিন না  দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। একই সাথে আগামী ৬ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য্য করেছেন আদালত।

 

আদালতের পরিদর্শক  মোঃ আব্দুল আজিজ জানান, রাজউকের দূর্নীতি মামলায় গ্রেফতারকৃত রাঙামাটির গণর্পূত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকমল চাকমাকে  বুধবার রাঙামাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী’র আদালতে হাজির করা হয়। এতে  আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়ে আগামী ৬ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য্য করেন।

 

দুদকের রাঙামাটির সহকারী পরিদর্শক জানান,মঙ্গলবার ঢাকায় এ মামলার ১নম্বর আসামী মিজানুর রহমানকে আটক করা হয়েছে। সেহেতু ২ নম্বর আসামী রাঙামাটির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমাকে গ্রেফতার করতে কোন অনুমতি প্রয়োজন আসে বলে মনে করি না।

 

তিনি আরো জানান, সুকমল চাকমা ও মিজানুর রহমান রাউজের চাকুরিত অবস্থায় ২০১৪ সালে রাজউকের উর্দ্ধতন কর্মকর্তার সই জালিয়াতী করে ৬ তলা বিল্ডিং  থেকে ১৯ বিল্ডিং করার অনুমোদন  দেন। এ ব্যাপারে দুদকের পক্ষ দীর্ঘ দিন তদন্তের পর দুর্নীতির প্রমাণ পাওয়ার পর মঙ্গলবার ঢাকার বনানী থানায়  মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এক নম্বর আসামী হচ্ছেন মিজানুর রহমান ও দ্বিতীয় আসামী হচ্ছেন রাঙামাটির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকমল চাকমা।

 

আসামী পক্ষের আইনজীবি প্রতিম রায় পাম্পু দাবী করেছেন,রাঙামাটির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকমল চাকমাকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে। কারণ গত মঙ্গলবার ঢাকায় বনানী থানায় মামলা দায়ের পর ওই দিনই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আত্নপক্ষ সমর্থনের  কোন সুযোগ দেওয়া হয়নি।

 

উল্লেখ্য, গেল মঙ্গলবার রাতে রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের(দুদক) উপ-পরিচালক শফিকুর রহমান ভূইয়ার নেতৃত্বে দুদকের সহকারী-পরিদর্শক মিজান উদ্দিনসহ পুলিশের একটি দল শহরের তবলছড়ি এলাকার টেক্সটাইল মার্কেট থেকে রাঙামাটির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকমল চাকমাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ঢাকার বনানী থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-১৭ তারিখ-১৮-১০-১৬(মামলা নং-১৭ তারিখ-১৮-১০-১৬)।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ