• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

ফেইসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অপরাধে রাঙামাটি জেলা পরিষদের এক অফিস সহকারীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2016   Friday

বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি যুগল বিকৃত ছবি ফেইসবুকে শেয়ার করার অপরাধে শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিস সহকারী আহম্মদ উল্ল্যাহ-কে আটক করেছে পুলিশ।

 

পুলিশ জানায়,  গেল বৃহস্পতিবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি যুগল বিকৃত ছবি  সামাজিক  যোগাযোগ মাধ্যম ফেইসবুকের নিজের একাউন্টের টাইমলাইনে শেয়ার করেন রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদের অফিস সহকারী আহম্মদ উল্ল্যাহ। এতে শেয়ার করা স্ট্যাটাস নিয়ের ফেইসবুকে তীব্র প্রতিবাদ জানায় ছাত্রলীগ,যুবলীগ নেতাসহ অন্যান্যরা।  এরই প্রতিবাদে শুক্রবার স্থানীয় যুবলীগ নেতা ঝিনুক ত্রিপুরা বাদী হয়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে রাঙামাটি কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯(১৪/০৯/২০১৬)।

 

যুবলীগ নেতা ঝিনুক ত্রিপুরা মামলা দায়ের পর পুলিশ শহরের রিজার্ভ বাজারের সরকারী মহিলা কলেজ এলাকার নিজ বাস ভবন  থেকে জেলা পরিষদের অফিস সহকারী আহম্মদ উল্ল্যাহ-কে আটক করে।

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি যুগল বিকৃত ছবি ফেইসবুকে  প্রচারের অপরাধে জেলা পরিষদের অফিস সহকারী আহম্মদ উল্ল্যাহ-কে আটক করেছে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ