• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মানিকছড়িতে চান্দের গাড়ী উল্টে গিয়ে স্কুলছাত্রীসহ নিহত ২: আহত ২২

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2016   Thursday

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সুদুরখীল এলাকায় চান্দের গাড়ী উল্টে গিয়ে স্কুলছাত্রীসহ ২ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। নিহতরা হলেন ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী অঞ্জনা ত্রিপুরা (১৫) ও কলমলাপতি ত্রিপুরা(৫৫)।

 

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাটনাতলী এলাকা থেকে নেপচুন চা বাগানগামী একটি চান্দের গাড়ী(খোলা জীপ) নঙ ঢাকা-ঘ-৮৯৮৬ নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বের গভীর খাদে পড়ে  যায়। এতে ঘটনাস্থলে অঞ্জনা ত্রিপুরা ও কমলাপতি ত্রিপুরা নিহত হন। এতে আহত হন কমপক্ষে ২২ জন। এর মধ্যে ৪জনকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে। তারা হলেন, ফুল মালা ত্রিপুরা (১৫), মালা ত্রিপুরা (২৫), শান্ত ত্রিপুরা (৩৫), শোভা রাণী ত্রিপুরা( ১৫), কিরণ মালা ত্রিপুরা (৩০), পুলিন্দ্র ত্রিপুরা (১৫), অমল চন্দ্র ত্রিপুরা (১৫), চন্দ্রা রাণী ত্রিপুরা (১৪), সুরু কুমার ত্রিপুরা (৩০), খিরন্দ্রী ত্রিপুরা (৪০), কুলিন্দা ত্রিপুরা (৩৫), মনিবালা ত্রিপুরা (১৫), পুতলি ত্রিপুরা (১৬), মহালক্ষী ত্রিপুরা (৩০), জ্যোস্না ত্রিপুরা(১৭)। ঘটনার পর পর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আহত ও নিহতরা সবাই নেপচুন চা বাগানের শ্রমীক বলে জানা গেছে।  

 

রামগড় সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ন রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ