• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানে জেএসএস’র নেতা উছো মং মারমাকে গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2016   Monday

চাঁদাবাজির মামলার অভিযোগে সোমবার দিবাগত রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবান জেলা শাখার সভাপতি উছো মং মারমা(৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, সুয়ালক ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি সুলতানপুর এলাকার বাসিন্দা আবদুল করিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে বান্দরবান সদরের বালাঘাটাস্থ বাড়ি থেকে জেএসএস’র বান্দরবান শাখার  সভাপতি উছোমং মারমাকে গ্রেফতার  করে পুলিশ।

 

সদর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ্ জানান, উছোমং মারমার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

 

এদিকে সোমবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করেছেন, গেল ১৩ জুন রাজভিলায় আওয়ামীলীগের সদস্য মংপু মারমার অপহরণ ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে জড়িত করে জেএসএস ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় উছোমং মারমাসহ জনসংহতি সমিতির ১০ জন সদস্য হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন। জামিন পেয়ে রোববার উছোমং মারমা বান্দরবানের বাড়িতে পৌঁছলে আরেকটি নতুন চাঁদাবাজি মামলায় জড়িত করে তাকে পুলিশ গ্রেফতার করে।

 

প্রেস বার্তায় উছোমং মারমাকে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অবিলম্বে উছোমং মারমার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বিনাশর্তে  তার মুক্তির দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ