• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে নূরুল কবির হত্যার ঘটনায় ৬ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2016   Sunday

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নূরুল কবিরকে অপহরণের পর হত্যার ঘটনায় ছয় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। তবে মামলায় অপর অভিযুক্ত পাড়া কার্বারীকে (পাড়া প্রধান) খালাস দিয়েছেন আদালত। রোববার বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ  জজ মো: শফিকুল ইসলাম এ রায় প্রদান করেন। 

 

অভিযোগের দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ জেলার রোয়াংছড়ি উপজেলার ছাইংগ্যা এলাকায় গরু চড়াতে গিয়ে মো: নূরুল কবির অপহৃত হন। পরে অপহৃতের ভাই বাদী হয়ে রোয়াংছড়ি থানায় ৭ জনের বিরুদ্ধে হত্যার মামরা দায়ের করেন। অপহরণের পর অপহৃতের পরিবারের কাছ থেকে মুক্তিপনও চাওয়া হয়। অপহরণকারীরা অপহৃতকে গলা কেটে ত্রিশটিলা নামক স্থানে মাটিতে পুতে রেখে দেয়। মামলার গ্রেফতারকৃত আসামী উবাচিং মার্মা ও মো: রেজাউলের স্বীকারোক্তিতে ত্রিশটিলা নামক পাহাড়ের ঢাল থেকে অর্ধগলিত গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।  দীর্ঘ ৫ বছর বিচার কার্য্য  শেষে এ রায় প্রদান করা হয়েছে। 


আদালত সূত্রে জানা যায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নূরুল কবিরকে অপহরণের পর হত্যার ঘটনার মামলাটি রোববার বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: শফিকুল ইসলাম এর আদালতে তোলা হয়। এতে দোষী হিসেবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ছয় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন।

 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, উবাচিং মার্মা (৩০), সাচিমং ওরপে সাচিংপ্রু মার্মা (২৬), মো: রেজাউল (২৯), মংহ্লাচিং মার্মা (২৭)। অভিযুক্ত পলাতক আসামী উমাপ্রু ওরপে উ মং প্রু মার্মা (২২) ও উক্যহ্লা মার্মা (২৭)। এছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাড়া কার্বারী উচামং মার্মাকে (৪৫) খালাস দিয়েছেন আদালত।


এদিকে, ভিকটিমের ভাই মামলার বাদী মো: নূরুল আলম মাষ্টার আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, যাবজ্জীবন না দিয়ে ফাঁসির রায় দেওয়া হলে খুঁশি হতাম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ