• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পানছড়িতে হামলায় এক সাঁওতাল যুবক আহত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2016   Wednesday

খাগড়াছড়ির পানছড়িতে  এক সরকারী কর্মচারীর হামলায় মানেক সাঁওতাল নামের এক যুবক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  বুধবার উপজেলার কেন্টিনের সামনে  এ ঘটনা ঘটেছে। 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মানেক সাঁওতাল দাবী করেছেন, বুধবার দুপুরের দিকে তিনি  উপজেলার কেন্টিনের সামনে দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময়  সরকারী এক কর্মচারী তাকে পিছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে  তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় কেন্টিনে থাকা লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

 

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা ও  পানছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিজয় কুমার চাকমা  জানান,এ ঘটনা শোনার সাথে খোঁজ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসহ করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষকে  অনুরোধ করা হয়েছে। পানছড়ি থানায় মামলার আবেদনের জন্য মানেক সাঁওতালের পরিবারকে বলা হয়েছে।

 

পানছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কান্তি কুড়িঁ জানান,  খবর পাওয়ার সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার খোঁজ-খবর নেওয়া হয়েছে। থানায় অভিযোগ দায়ের পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ