• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় ট্রাক চাপায় নিহত ২ঃ আহত ৩

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2016   Wednesday

বান্দরবানের লামায় ফাঁসিয়াখালী-লামা সড়কে মিরিঞ্জা নামক স্থানে বুধবার রাত সাড়ে ৭টায় অবৈধভাবে পাথর পাচারের সময় পাথর বোঝায়কৃত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ ২জন নিহত, আহত ৩ জন।

 

নিহতরা হলেন, কাজল মনি(৬) পিতা- কামাল হোসেন, মিরিঞ্জা পাড়া, ফাঁসিয়াখালী, লামা, বান্দরবান ও মোক্তার আহমদ(৬০) পিতা- করম আলী, ভিলেজার পাড়া, মানিকপুর, চকরিয়া। আহতরা হলেন মোঃ বেলাল(৩৫), সাত্তার (৫৫), মোঃ মালেক(৪২)। আহতরা সবাই মিরিঞ্জা পাড়ার বাসিন্দা।

 

জানা যায়, লামা থেকে চকরিয়া গামী একটি অবৈধ ভাবে বোঝায়কৃত পাথরবাহী ট্রাক (নরসিংদী-ড-০২-০০৩৬) মিরিঞ্জা পর্যটন নামক স্থানে ঢালু পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গতিরোধ করতে না পেরে ট্রাকটি রাস্তার পাশের কামাল হোসেনের দোকানের উপর দিয়ে গড়িয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় দোকানের অবস্থানরত দোকান মালিক তার পরিবারের সদস্য ও ক্রেতারা দূর্ঘটনার কবলে পড়ে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য চকরিয়া উপজেলার জমজম হাসপাতালে নেয়া হয়েছে।


লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ ও লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসে সত্যতা নিশ্চিত করে জানান,নিহতদের লাশ স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ