• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় অষ্টম শ্রেণী পড়ুয়া পাহাড়ী এক স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ

Published: 31 May 2016   Tuesday

বান্দরবানের লামায় অষ্টম শ্রেণী পড়ুয়া পাহাড়ী সম্প্রদায়রে এক স্কুল ছাত্রীকে অপহরণ করা  হয়েছে বলে পরিবারেরর পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। অপহরনের ঘটনার ৮ দিন অতিবাহিত হলে লাছাই মার্মা নামের স্কুল ছাত্রীকে এখনো উদ্ধার যায়নি। গেল ২৪ মে লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের গারা এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, স্কুল ছাত্রী লাছাই মার্মা (১৩) প্রতিদিনের মত বাড়ীতে খাবার খেয়ে বাড়ীর পাশে নানার বাড়ীতে ঘুমাতে যেত। গেল ২৪ মে ভাত খেয়ে রাত ৭ টার সময় অন্যান্য দিনের মত নানার বাড়ীতে ঘুমাতে যাওয়ার সময় পথরুদ্ধ করে একই এলাকার সৈয়দ আহাম্মদের ছেলে মোঃ মিজান (২১) এর নেতৃত্বে মনছুর আলম (২২), পিতা- নুর মোহাম্মদ, মোঃ জসিম (১৯), পিতা- করন আলী, মোঃ মঞ্জুর (১৮), পিতা- শফিক কালু, মোঃ মিজান (২০), পিতা- ফয়েজ আহাম্মদ ও মোঃ হাছন (২৫),পিতা- মকবুল হোসেন মিলে অপরহণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

 

এ ঘটনায় অপহৃত লাছাই মার্মার পিতা অংছাপ্রু মার্মা মেয়ের অপহরণের ব্যাপারে প্রথমে স্থানীয় চেয়ারম্যান এর কাছে আশ্রয় নেয়। স্থানীয় ভাবে উদ্ধারের আশ্বস্তও হয়। আশ্বস্তের ৩ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও লাছাই মার্মা উদ্ধার না হওয়ায় নিরুপায় হয়ে গেল ২৭ মে লামা থানায় অপহৃতের পিতা অংছাপ্রু মার্মা মামলা দায়ের করেন। লামা থানার মামলা নং- ১১(২৭/০৫/১৬)। লাছাই মার্মা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী।


অপহৃত লাছাই মার্মার পিতা অংছাপ্রু মার্মা বলেন, তিনি জমিতে চাষ করে অনেক কষ্টে লাছাই মার্মার লেখাপড়া করাচ্ছেন। কিন্তু গেল ২৪ মে তার মেয়েকে অপহরণ করা হয়। এলাকার চেয়ারম্যান জাকের হোসেন মজুমদারের কাছে বিচারের জন্য আশ্রয় নিলে তিনি মেয়ে উদ্ধার করে সুষ্ঠ বিচার করে দেওয়ার আশ্বাস দেন। তবে তার আশ্বাসের পরও চেয়ারম্যানের কার্যক্রম বিশ্বাস না হওয়ায় তিনি লামা থানায় মামলা দায়ের করেণ।


লামা থানার মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, লাছাই মার্মাকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ আশাবাদী শিগগিরই লাছাই মার্মাকে উদ্ধার করা সম্ভব হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ