• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পুলিশের সাড়াশি অভিযানে মাদক ব্যবসায়িসহ আটক ১০

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2016   Sunday
no

no

রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে গত কয়েক দিনে অভিযান চালিয়ে মাদকসেবী, ব্যবসায়ি, নারী নির্যাতনকারী, চোরসহ নানান অপরাধে জড়িত ১০ জনকে আটক করেছে।

 

শহরে মাদকের ব্যবহার উল্লেখযোগ্যহারে বেড়ে যাওয়ায়  অপরাধীদের ধরতে পুলিশ এ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

 

জানা যায়,জানিয়েছেন, জেলায় মাদকের বিচরন রোধ করতে এবং ছোটখাটো অপরাধ নিয়ন্ত্রণে জেলা সদরসহ দশ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ বিভাগ। এরই অংশ হিসেবে গত কয়েক দিনে  রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে রাঙামাটি সদর সার্কেল এএসপি চিত্ত রঞ্জন পাল ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদের নেতৃত্বে  স্থানীয় এলাকাবাসীর সহায়তায়  অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে ইয়াবা ট্যাবলেট সেবনকারি, মাদক ব্যবসায়ি ও নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আসামীসহ অন্তত ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে সোহাগ (২০), হাসপাতাল এলাকা থেকে সাইফুল ইসলাম (২৫), কে কে রায় সড়ক থেকে আমান উল্লাহ দীপু (৩০), সদর হাসপাতাল এলাকা থেকে মিন্টু (১৮), সাইফুল(২৫), ফরেষ্ট কলোনী এলাকা থেকে নাছিমা আক্তার (২০), তবলছড়ির নীচের বাজার থেকে সাগর বিশ্বাস (২০), অফিসার্স কলোনী থেকে আরিফুল ইসলাম (২৪), শান্তি নগর থেকে আব্দুর রহমান (২৭) ও ওয়াপদা কলোনী থেকে  বেলাল (৪৫)।

 

রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শহিদ উল্লাহ জানান, জেলায় মাদকের বিচরন রোধ করতে এবং ছোটখাটো অপরাধ নিয়ন্ত্রণে জেলা সদরসহ সবগুলো উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটির পুলিশ বিভাগ। এ অভিযান অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ