• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কিছু অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে খাগড়াছড়ির ৩২টি ইউনিয়নে শান্তিপূর্ন ভোট গ্রহন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2016   Saturday

ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বেশ কিছু কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগের মধ্য দিয়ে  খাগড়াছড়ির ৩২টি ইউনিয়নে শান্তিপূর্নভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

জানা গেছে, খাগড়াছড়ি জেলার ৩২টি ইউপিতে ২৯৫টি কেন্দ্রের সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্ষন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ, বিএনপি ও  স্থানীয় রাজনৈতিক দলের ১৩৫জন চেয়ারম্যান প্রার্থী এবং সংরক্ষিত মহিলা আসনে ২৯৩ ও সাধারণ আসনে ৯৪৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এসব ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৯৯ হাজার ৭০ জন। এর মধ্যে মহিলা ভোটার ১লক্ষ ৪৭ হাজার ১৯৬জন ও পুরুষ ভোটার ১লক্ষ ৫১ হাজার ৮৭৪জন। এছাড়া দূর্গমতার কারণে লক্ষ্মীছড়ি উপজেলার তিনটি কেন্দ্রে নির্বাচনী কাজে হেলিক্যাপ্টার ব্যবহার করা হয়েছে। 

 

এদিকে, ভোট গ্রহনকালে দুপুর ১টার পর দীঘিনালা উপজেলার কবাখালী, হাচিনসনপুর ও মেরুং এলাকায় প্রতিদ্বন্ধী প্রার্থীর কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে তিনটি কেন্দ্রে সাময়িক ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। এসময় হাচিনসনপুর এলাকায় ভোট কেন্দ্রের বাইরে পাহাড়ি-বাঙালি সংঘাত ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক সেনাবাহিনী-বিজিবি ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

কবাখালী ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিশ্ব কল্যাণ চাকমা অভিযোগ করে দাবী করেছেন, দুপুর ১টার পর ক্ষমতাসীন দলের লোকজন কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মেরেছে। এসময় পুনর্বাসিত বাঙালিরা পাহাড়িদের ওপর আক্রমণ করে এবং একটি বসত ঘর ও তাঁর নির্বাচনী এন্টের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি।

 

এদিকে জেলা বিনেপি’র দপ্তর সম্পাদক আবু তালেব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে  অভিযোগ করেছেন, ১৪ টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকা প্রতীকে ভোট  দেওয়া হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো  দাবী করে অভিযোগ করা হয়,মহালছড়ি ইউপি‘র মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি আবাসিক প্রাথমিক বিদ্যালয় এবং চৌংড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র। মাইসছড়ি ইউপি‘র মানিকছড়ি ৩নং জয়সেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লেমুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে এজেন্টদের জোর করে বের করে দেয়া হয়েছে। তবলছড়ি ইউপি‘র বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আচালং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করে। রামগড় ইউপি‘র হাতিরখেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাতাছড়া নিউতাই চাকমা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রেও একই অবস্থা। ১নং ছোট মেরুং ইউপির ছোট মেরুং উচ্চ বিদ্যালয়, আরএ রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ রেংকাইজ্জ্যা জব্বার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এজেন্টদের মারধর করে বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ করা হয় প্রেস বিজ্ঞাপ্ততে।  ইউপিডিএফও পৃথক এক বিবৃতিতে ১২টি ভোট কেন্দ্র দখলের অভিযোগ করেছে।

 

জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। যেসব কেন্দ্রে কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে সেসব কেন্দ্রে সাময়িক ভোট গ্রহণ বন্ধ রাখা হলেও পরবর্তীতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে যেসব কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে সেসব কেন্দ্রে সাময়িক ভোট গ্রহণ বন্ধ রাখার পাশাপাশি দুষ্কৃতকারীদের ধরার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ