• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন
দীঘিনালায় তিনটি ইউপিতে দুটিতে আওয়ামীলীগ, একটিতে পিজেএসএস প্রার্থী জয়ী

নিজস্ব সংবাদদাতা, দীঘিনালা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2016   Saturday

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দীঘিনালা উপজেলা তিনটি ইউনিয়নে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটিতে আওয়ামীলীগ একটিতে পিজেএসএস সমর্থিত প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 

এর মধ্যে ১নং মেরুং ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রহমান কবির রতন ৭০২৭ পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পিজেএসএস মনোনীত প্রার্থী শান্তি লোচন দেওয়ান পেয়েছেন ৬৭৪১ ভোট। কবাখালী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন (নৌকা) ৪০৫৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইউপিডিএফ মনোনীত বিশ্ব কল্যাণ চাকমা (ঘোড়া) পেয়েছেন ৩১৬১ ভোট। ২ নং বোয়ালখালী ইউনিয়নের পিজেএসএস মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী চয়ন বিকাশ চাকমা (আনারস) ৪৫৪১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত নিউটন মহাজন (নৌকা) পেয়েছেন ২২২৪ ভোট। 

 

এদিকে নির্বাচন চলাকালে উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়ন পরিষদের তিনটি ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছে বলে জানা গেছে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ ও বিজিবি’র পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাব টহল দিতে দেখা যায়।


অপরদিকে, সকাল সাড়ে ১১ টার সময় ১ নং মেরুং ইউনিয়ন পরিদের ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী গিয়াস উদ্দিন ও হেলাল মিয়ার কর্মী সমর্থকদের মাঝে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতদের মধ্যে রয়েছেন শুক্কুর আলম (৫০), রুবেল মিয়া (২১) , হাসান কাজী (৫৫), রেজাউল (৩৫), সুলতান গাজী (৬০) , মুন্জুর আলম (২২) ও আব্দুল করিম।


অন্যদিকে দুপুর সাড়ে ১২ টায় ৩ নং কবাখালী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল বাশার মিন্টু ও নওশাদ আলীর কর্মী সমর্থদের মাঝেও জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল বাশার মিন্টুর সমর্থক মোশারফ হোসেন আহত হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট মেম্বার প্রার্থীরা পরষ্পর বিরোধী অভিযোগ করেছেন।


এছাড়া একই ইউনিয়নে দুপুর ২ টার সময় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেনকে অপহরণ করা হয়েছে বলে গোজব ছড়িয়ে হাচিনসনপুর এলাকায় ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করা হয় । এসময় ওই এলাকায় একটি মোটর সাইকেল ও চিক্কুমনি চাকমার বসত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা নিশ্চিত করে জানাতে পারেননি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানিয়েছেন দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামীলীগ, বিএনপি, পিজেএসএস ও ইউপিডিএফ সমর্থিতসহ চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ