• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লামায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন

Published: 23 Apr 2016   Saturday

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া লামা উপজেলায় শনিবার অনুষ্ঠিত ৭টি ইউনিয়নে শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিকে, ৭টি ইউপিতে  ৫টিতে আওয়ামীলীগ ও ২টিতে বিএনপি এগিয়ে রয়েছে।

 

জানা যায়, নির্বাচন চলাকালে লামা ইউনিয়নের মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে পুলিশ এক রাউন্ড ছুড়ে।  এতে ১জন আহত হয়। আজিজ নগর ইউনিয়নের চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগ মনোনীত ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে বিদ্রোহী প্রার্থী নুরুচ্ছফাসহ তিন জন আহত হন। তাকে চট্টগ্রামমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং রিপুজি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সাপের গারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানির শীষ ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। বৈল্যার চর কেন্দ্রে ধানের শীষ সমর্থিত এক মহিলা কর্মী আহত হলে তাকে লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এদিকে, ৭টি ইউপিতে  ৫টিতে আওয়ামীলীগ ও ২টিতে বিএনপি এগিয়ে রয়েছে বলে বেসরকারী ফলাফলে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ