• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটির রিজার্ভ বাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চার হোটেলে ভাংচুরঃ ৬ নারী আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2016   Friday

রাঙামাটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে শুক্রবার বেশ কয়েকটি আবাসিক হোটেলে ব্যাপক ভাংচুর চালিয়েছে উত্তেজিত জনতা। হামলায় ২ নারী আহত হয়েছে। এ সময় দুটি আবাসিক হোটেল থেকে ৬ নারীকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার দুপুরের নামাজ শেষে রিজার্ভবাজার জামে মসজিদের কাছাকাছি হিলসিটি, স্টার, লেকসিটি, ফারুক, আল-হেলাল ও প্রবাসী নামে ছয়টি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একের পর এক ভাংচুর ও হামলা চালায় এলাকার উত্তেজিত লোকজন। এতে ওইসব হোটেলে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ভাংচুরকারীদের অভিযোগ ওইসব হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এতে মসজিদের পবিত্রতা বিনষ্ট হচ্ছে। হামলার সময় হোটেলে অবস্থানরত দুই তরুণীকে বেধড়ক পেটানো হলে তারা আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে উপস্থিত হয় পুলিশ। এ সময় হামলাকারীদের ধাওয়া করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

 

অন্যদিকে কোনো রকম অভিযোগ ছাড়াই কিছু মহলের ইন্ধনে বিনা উস্কানিতে উত্তেজনা সৃষ্টি করে তাদের হোটেলে হামলা চালানো হয় বলে দাবি করেছেন হোটেল মালিকরা। হোটেল হিলসিটির মালিক আনোয়ার হোসেন বানু কমিশনার জানান, প্রথমে মসজিদের সামনে আল-হেলাল হোটেলে বিনা উস্কানিতে হামলা চালায় এলাকার দুর্বৃত্তরা।পরে অন্য হোটেল গুলোতে ঢুকে একে একে এ্যালোপাতারি হামলা, ভাংচুর ও মারধর করা হয়।

 

অথচ কারও বিরুদ্ধে কারও কাছে কোনো অভিযোগ করা হয়নি। এভাবে কি কেউ হামলা চালাতে পারে ? দেশে তো আইনের শাসন আছে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কোনো হোটেলের বিরুদ্ধে অভিযোগ থাকলে তারা আইনের কাছে যেতে পারে। এ ধরনের হামলায় পর্যটকরা আর রাঙামাটি আসবেন না। এতে পর্যটনের ওপর মারাত্মক নৈতিবাচক প্রভাব পড়বে।

 

রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) লিমন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি সামাল দেয়া হয়। পুলিশের ধাওয়ায় পিছু হটে চলে যায় ভাংচুরকারীরা। ওই সময় হোটেল স্টার থেকে দুইজন এবং হোটেল আল-হেলাল থেকে চার তরুণীকে আটক করা হয়। আটককৃতরা পতিতা বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

 

উল্লেখ্য,অসামাজিক কার্যকলাপকে কেন্দ্র করে গত ১২ মার্চ হোটেল হিলসিটি থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় হোটেল ম্যানেজার সেলিম, সুমন দাশ ও আকাশ নামে তিন আসামিকে গ্রেফতার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা বর্তমানে রাঙামাটি কারাগারে জেলহাজতে।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ