• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে পাহাড় থেকে পড়ে হাতির মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Apr 2016   Wednesday

রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ে সংলগ্ন দূর্গম পাহাড়ী এলাকায় বুধবার বিকেলে একটি হাতির মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।  কয়েকদিন পূর্বে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গরমে তাপদাহের কারণে প্রচন্ড দূর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন হাতির মৃত্যুর বিষয়টি জানতে পারে। খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়।

 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের এসিএফ সাইফুল মাহমুদ চৌধুরী জানান, পাহাড় থেকে প্রায় ৪০০ ফুট নিচে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে। দু’পাহাড়ের মাঝে মাথা নিচু হয়ে হাতিটি মৃত অবস্থায় আটকে ছিলো।

 

তিনি আরো জানান,  স্থানীয় ভেটেনারী চিকিৎসক ডাঃ তাহমিনা মৃত হাতিটির পরীক্ষা-নিরীক্ষা করে প্রায় তিন পূর্বে হাতিটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। হাতিটিকে সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ