• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    
 
ads

আরাকান আর্মি নেতা ডা. রেনিন সুয়ে ও সহযোগির জামিন না মঞ্জুর,ফের কারাগারে প্রেরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2016   Monday

রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে আটক মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডাঃ রেনিন সুয়ে ও তার সহযোগী অংনু ইয়ান রাখাইনের জামিন আবেদন নাখোশ করে ফের কারাগরে প্রেরণের নির্দেশ দিয়েছেন রাঙামাটির বিচারিক আদালত।

 

রাঙামাটির চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামস উদ্দীন খালেদের আদালত সোমবার আসামীদের বিরুদ্ধে বিদেশী নাগরিক সম্পর্কিত আইনের মামলায় জামিন শুনানী শেষে এ আদেশ দেন।

 

আসামী পক্ষের আইনজীবি মং থোয়াই মারমা জানান, আদালত আসামীদের জামিন আবেদনের অধিকতর শুনানীর জন্য ১৮ মে পরবর্তী দিন ধার্য্য করেছেন।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ আগষ্ট রাতে রাজস্থলীর কলেজ পাড়া থেকে একটি বিলাশ বহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকান আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইনকে এবং  পরদিন বাড়ীর কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে যৌথ বাহিনী আটক করে। ঘটনার এক মাস পর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আটক করা হয়া পালিয়ে থাকা আরাকান আর্মি নেতা ডা. রেনিন সো-কে।

 

আটক চারজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, বিদেশী মূদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ