• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মাটিরাঙ্গায় গাছকাটা নিয়ে সংঘর্ষে আহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2016   Sunday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। রোববার বিজিবি বেলাল পোষ্ট এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, ডাক বাংলা এলাকার ধনমিয়া’র ছেলে শহীদ ইসলাম (৩৮) এবং তবলছড়ি মাদ্রাসাপাড়ার নুরুল আলম’র ছেলে জাহেদ আলম (২২), তার স্ত্রী-সাবেক মেম্বার হাজেরা আক্তার (৪০)।

 

ঘটনার বিবরনে জানা যায়, বিজিবি বেলাল পোষ্ট এলাকায় শহীদ ইসলাম ও হাজেরা আক্তারের পাশাপাশি কিছু জায়গা রয়েছে। হাজেরা নিজের বলে দাবিকৃত জায়গায় থাকা গাছ কাটতে গেলে, প্রতিপক্ষ শহীদ বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হলে জাহেদ আলম ও শহীদ ইসলাম দু-জনই, দু-জনকে দা দিয়ে মাথায় কোপ দেয়। এসময় হাজেরা ঠেকাতে এলে তার বাম হাতে কোপ লাগে। পরে আহতদের পানছড়ি সদর হাসপাতালে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন তাদের চিকিৎসা দেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কোন অভিযোগ দাখিল করা হয়নি।

 

এ ব্যপারে  চিকিৎসক ডাঃ সাজ্জাদ হোসেন বলেন, আহত দু-জন’র মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ