• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের জেলা সমন্বয় কমিটির চতুর্মাসিক সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2014   Sunday

ইউনিসেফের সহায়তায় সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প ৩য় পর্যায় এর জেলা সমন্বয় কমিটির চতুর্মাসিক রোববার রাঙামাটিতে সভা অনুষ্ঠিত হয়েছে।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, ইউনিসেফের কর্মকর্তা উম্মে হালিমা, আইসিডিপি’র জেলা প্রকল্প পরিচালক মিন্টু বিকাশ চাকমা, মেডিকেল অফিসার ডাঃ বিনোদ শেখর চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম রিয়াজ উদ্দিনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা, জনস্বাস্থ্য প্রকৌশল, যুব উন্নয়ন অধিদপ্তর, শিশু সংগঠক ও প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া মা ও শিশুর সার্বিক উন্নয়নে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি) কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের দ্বারা পাহাড়ের বসবাসরত মা-কিশোরীর স্বাস্থ্য ও শিশুদের শিক্ষা, পুষ্টি, পানি, পয়ঃ ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কাজগুলো সত্যিই প্রসংনীয়। পার্বত্য এলাকায় এই প্রকল্পের পাড়াকেন্দ্রগুলো এখন গ্রামের প্রাণ কেন্দ্র হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে।তিনি আরও বলেন, শিশু-কিশোরী ও মহিলাদের উন্নয়নে এ জেলার বিভিন্ন সংস্থা, বিভাগ ও সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে সমন্বয় এবং সহযোগীতামূলক সম্পৃক্ততা সৃষ্টি করে একসাথে কাজ করা হলে কাজের অগ্রগতি আরো বৃদ্ধি পাবে। তিনি এ জেলার উন্নয়নে জেলা পরিষদ হতে সবসময় সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ