• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সুপ্র’র কর ন্যায্যতা বিষয়ক ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2014   Saturday

শনিবার রাঙামাটিতে কর ন্যায্যতা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রাইন্যা টুগুন ইকো-রিসোর্ট-এ কর্মশালায়  এসময় সুপ্র জেলা কমিটির সভাপতি ওমর ফারুক ছাড়াও কমিটির সদস্যবর্গ ও  সুপ্র জেলা কমিটির সদস্যদের দ্বারা পরিচালিত বিভিন্ন এনজিও’র প্রতিনিধি  ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন। কর্মশালায় সঞ্চালনা করেন সুপ্র জেলা কমিটির সম্পাদক ও স্ট্র্যাটেজিক এ্যাকশন্স সোসাইটি(সাস)-এর নির্বাহী পরিচালক ললিত সি চাকমা ও সুপ্র জেলা প্রচারাভিযান সহায়ক মি. সুনেন্টু চাকমা।কর্মশালায় প্রথম অধিবেশনে কর কি এবং কেন মানুষ কর প্রদান করবে, কর প্রদান করলে দেশের ও দেশের জনগণের কি কি সুবিধা রয়েছে , কর প্রদানে বাংলাদেশের নাগরিকদের অনীহা ও অনীহার কারণগুলো আলোচনা করা হয়। নাগরিকদের অনীহার কারণ খুজতে গিয়ে জনগণের অসচেতনতা, আর্থিক ক্ষতি, কর দেওয়ার সুফল সম্পর্কে অজ্ঞতা, কর দিতে গিয়ে কর কর্মকর্তাদের দ্বারা হয়রানির শিকার, কর প্রদানে জনগসাধারণদের সচেতনতা বাড়াতে ও উৎসাহীত করতে প্রচারের অভাব ইত্যাদির কারণগুলো উঠে আসে।দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশের কর ব্যবস্থায় কি কি অন্যায্যতা রয়েছে সেই বিষয়গুলো দলীয় আলোচনার মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে মূল্য সংযোজন কর(ভ্যাট) আরোপ পদ্ধতিতে সমস্যার কথা তুলে এনে আলোচকরা বলেন, ভ্যাট পদ্ধতিতে ধনী দারিদ্র সব শ্রেণীর মানুষ একই হারে ভ্যাট দিতে হয়। একজন শিল্পপতি যে হারে ভ্যাট প্রদান করে তেমনি একজন দরিদ্র দিন মজুরও সে একই হারে ভ্যাট প্রদান করতে হয় যা অন্যায্য কর ব্যবস্থার মধ্যেূ পড়ে। অথচ তাদের আয়ের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। এরপর ন্যায্য করব্যবস্থা প্রতিষ্ঠায় ও কর প্রদানে বাংলাদেশের নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে কি কি করণীয় রয়েছে সেগুলো মুক্ত আলোচনার মাধ্যমে তুলে আনা হয়। কর আদায়ে স্থানীয় সরকারের কি কি দায়িত্ব, পরিধি ও ক্ষমতা থাকতে পারে বা রয়েছে তা নিয়েও আলোচনা করা হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ