• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লংগদুতে একই গাছের মধ্যে সপ্তম শ্রেণীর ২ স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2016   Tuesday

রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের চাইল্যাতলী গ্রামে মঙ্গলবার একই গাছে ফাঁস লাগিয়ে সপ্তম শ্রেণীর দুই বিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। তারা হল ময়না আক্তার ও নুর ভানু।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয় থেকে টিফিন ছুটিতে সপ্তম শ্রেনীর ছাত্রী চাইল্যাতলী সরকারী প্রাইমারী বিদ্যালয়ের একই ক্লাশের ছাত্রী দিন মজুর হযরত আলীর ১২ বছর বয়সী মেয়ে ময়না আক্তার ও নুরুল ইসলাম নুরুর একই বয়সী মেয়ে নুর ভানু বিদ্যালয়ে কাউকে না জানিয়ে বাড়িতে চলে যায়। দুজনের বাড়ী বিদ্যালয় থেকে আধা কিলোমিটার দুরত্বে ১০নং রাঙ্গাপানি ছড়া এলাকায়। দুপুরে কোন এক সময় বাড়ীর ২ থেকে ৩শ গজ দুরত্বে অবস্থিত একটি আম গাছে নিজেদের ওড়না গলায় জড়িয়ে ফাঁস দিয়ে দুজনের মৃত্যু হয়। এ ঘটনার সময় তাদের বাড়ীতে কোন লোকজন ছিলেন না।

 

অভিভাবকরা খোজাখুজির এক পর্যায়ে গাছে ঝুলন্ত অবস্থায় তাদের দুই সন্তানকে দেখতে পায়। তবে কি কারণে তারা গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে কেউই কিছু বলতে পারছে না। পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম জানান, দুই ছাত্রী বিদ্যালয়ের থাকার সময় শান্ত ও হাসিখুশি ছিল। তাদের সাথে কারোর সাথে বিরোধ ও ঝগড়াঝাটি ছিল না।  তিনি আরো জানান, ২০১৪ সালে চাইল্যাতলী সরকারী প্রাইমারী বিদ্যালয়ে অষ্টম শ্রেনী পর্ষন্ত ক্লাশ চালু হয়।


ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান মোঃ জহির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দুই ছাত্রীর সাথে কারোর কোন বিরোধ ও ঝগড়াঝাটি ছিল না। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ