• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

খাগড়াছড়িতে শান্তিপূর্ন সড়ক অবরোধ পালন করায় পার্বত্য নাগরিক পরিষদ চেয়ারম্যানের কৃতজ্ঞতা জ্ঞাপণ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2016   Monday

সোমবার খাগড়াছড়িতে শান্তিপূর্ণ সড়ক অবরোধ পালন করায় পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো: আলকাছ আল মামুন ভুইয়া সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।

 

খাগড়াছড়ির আলুটিলায় মোটর সাইকেল চালক আজিজুর রহমান শান্তকে অপহরণের পর হত্যার প্রতিবাদে ও পানছড়িতে অপহৃত ঠিকাদার সাইফুউদ্দিন শাহীন গাজী ও ম্যানেজার রুহুল আমীনকে উদ্ধারের দাবিতে এ সড়ক অবরোধ ডাকা হয়।

 

সোমবার পার্বত্য নাগরিক পরিষদের অফিস সম্পাদক মো: খলিলুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ শান্তিপূর্ণ অবরোধ পালনকালে মানিকছড়ি,গুইমারা,দিঘীনালা এবং খাগড়াছড়ির জেলা সদরে পুলিশের বাধা ও লাঠিচার্জ ছাড়া শান্তিপুর্নভাবে  অবরোধ পালিত হয়েছে।

 

প্রেস বার্তায় পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আলকাছ আল মামুন ভুইয়া মাটিরাঙ্গায় বাঙ্গালী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন,সন্ত্রাসীরা রাঙামাটি থেকে ৩ জন,পানছড়ি থেকে ২জন,বাঘাইছড়ি থেকে ১জনকে অপহরণ  এবং মাটিরাঙ্গায় ১জনকে খুনের ঘটনায় এখনো পুলিশ ও প্রশাসন নির্বিকার রয়েছে। এভাবে আর চলতে পারে না। অচিরেই অপহৃতদের উদ্ধার করা না  হলে পার্বত্য চট্টগ্রামের সকল বাঙালীদের ঐক্যবদ্ধ করে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

 

প্রেস বার্তায় তিনি আরো বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য শান্তি চুক্তি করা হলেও  পাহাড়ে কিন্তু শান্তি আসেনি, চুক্তির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। পার্বত্যাঞ্চলে অস্ত্রের ঝনঝনানী এখনো থামেনি,চুক্তির অনেকগুলো ধারা বাস্তবায়িত হওয়ার পরও পাহাড়ে চাঁদাবাজি,খুন,ধর্ষন,অপহরন,সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ করে চলেছে সন্ত্রাসীরা। এ কারনেই পার্বত্য চুক্তি তথা কালো চুক্তি বাতিল করা একান্ত প্রয়োজন।

 

এদিকে,মোটর সাইকেল চালক আজিজুর রহমান শান্তকে অপহরনের পর গলা কেটে নির্মমভাবে হত্যার প্রতিবাদে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ  ও পার্বত্য নাগরিক পরিষদ  খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয় বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে। এতে মিছিলটি চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে কোর্ট বিল্ডিং এলাকাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সমাবেশ করা হয়।

 

সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ,কেন্দ্রীয় যুগ্নসম্পাদক ও সাবেক জেলা সভাপতি সাহাজল ইসলাম সজল,সাবেক জেলা  শাখার সাধারন সম্পাদক মাসুম রানা,তাহেরুল ইসলাম সোহাগ,মোস্তফা কামাল,জাহিদ,আজম খান প্রমূখ।

 

সমাবেশে বক্তারা শান্ত হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার, রাঙামাটি ও পানছড়ি থেকে অপহৃতদের উদ্ধারের জোর দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ