• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

এ ব্যাপারে জনসাধারনকে সর্তক থাকার পরামর্শ দিয়েছে টিআইবি
রাঙামাটিতে টিআইবি’র লগো ব্যবহার করে মিথ্যা লিফলেট দিয়ে টাকা আদায়ের অভিযোগ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2016   Wednesday

রাঙামাটিতে কতিপয় অসাধু ব্যক্তি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর লগো এবং কর্মচারীদের নাম ব্যবহার করে বিভিন্ন মিথ্যা ও সাজানো লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। যা সম্পুর্ণ অবৈধ। টিআইবি’র পক্ষ এ ব্যাপারে জনসাধারনকে সর্তক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

 

বুধবার সনাক, টিআইবি, রাঙামাটির এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলমের স্বাক্ষরিত এক প্রেস বার্তায়  জনসাধারানকে এ ব্যাপারে সর্তক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা, জবাবদিহিতা ও  সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাঙামাটিতে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ কার্যক্রমের আওতায় রাঙামাটি সনাক দুর্নীতির শিকার ও দুর্নীতির চাক্ষুষ সাক্ষী জনগণকে বিনামূল্যে আইনগত পরামর্শ ও অধিপরমির্শ প্রদানের উদ্দেশ্যে অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টার (অ্যালাক) পরিচালনা  করছে।

 

প্রেস বার্তয় আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে অভিযোগ পাওয়া যাচ্ছে কতিপয় অসাধু ব্যক্তি টিআইবি’র লগো এবং কর্মচারীদের নাম ব্যবহার করে বিভিন্ন মিথ্যা ও সাজানো লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছে, যা সম্পূর্ণ অবৈধ।

 

টিআইবি-সনাক এর সব ধরণের প্রচার পত্র, লিফলেট এবং ভাজপত্র সম্পূর্ণ বিনামূল্যে জনসচেতনতার লক্ষ্যে বিতরণ করা হয়। প্রেস বার্তায় এ অবৈধ কার্যক্রম হতে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ