• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2014   Tuesday

সরকারী-বেসরকারী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসন সন্মেলন কক্ষে সকােেলর দিকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায়  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মায়াধন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম ও রাঙামাটি মেডিকেল কলেজে অধ্যক্ষ ডা. টিপু সুলতান। বক্তব্যে দেন দুর্নীতি কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদ কামাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর কামাল প্রমুখ। এর আগে জেলা প্রশাসন কার্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন ছাড়াও র‌্যালী বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু করে শহরের বনরুপা পেট্রোল পাম্প চত্বর ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে শেষ হয়।অপরদিকে, ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি(সনাক) জেলা শাখার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু করে জেলা পরিষদ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ সন্মেলন কক্ষে  আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাকের সহ-সভাপমি সুস্মিতা চাকমা।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ জাহেদ কালাম,  বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি কণিকা বড়ুয়া, প্রেস ক্লাব সভাপতি সুনীল কান্তি দে এবং সিসিডিআর প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার বড়ুয়া ।শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি মোহম্মদ আলী ও ইয়েস দলনেতা সুশীল কান্তি চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন  সনাক সদস্য ললিত সি চাকমা। মুক্তি যুদ্ধে যাহারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।বক্তারা দুর্নীতি প্রতিরোধ করতে হলে জনসচেতনা বাড়ানোর গুরুত্বারোপ করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ