• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে আর্ন্তজাতিক মানবধিকার দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2014   Wednesday

আর্ন্তজাতিক মানবধিকার দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র,বেসরকারি উন্নয়ন সংস্থা হিমাওয়ান্তি ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) রাঙামাটি ইউনিটের যৌথ আয়োজনে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধন চলাকলে সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি সদর উপজেলার মাননীয় চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুনীল কান্তি দে। সুপ্র জেলা কমিটির সহ-সভাপতি ও হিমাওয়ান্তি’র নির্বাহী পরিচালক টুকু তালুকদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রীনহীলে পরিচালক মংথোয়াই সিং মারমা, ব্লাস্টের রাঙামাটির প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান, সুপ্র জেলা সম্পাদক ও সাস-এর নির্বাহী পরিচালক ললিত সি চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম  পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের সভাপতি শাহানাজ সুমী, রাঙামাটি টিআইবি সহকারী এরিয়া ম্যানেজার মো: ওয়াসিমুর রহমান সায়েম চৌধুরী। মানববন্ধনে সুপ্র জেলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বেসরকারি উন্নয়নসংস্থার প্রতিনিধি, সাধারণ জনগণ, ছাত্র ছাত্রী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে হিমাওয়ান্তি’র পক্ষ থেকে মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক একটি পথনাটক প্রদশিত হয়।সমাবেশে বক্তারা বাংলাদেশের মানবাধিকারের বর্তমান পরিস্থিতির পর্যালোচনা ও মানবাধিকার রক্ষায় সরকার এবং দায়িতœশীল মহলের আরো সচেষ্ট হওয়ার উপর গুরুত্বারোপ করেন।প্রধান অতিথির বক্তব্যে অরুন কান্তি চাকমা বলেন,বাংলাদেশে যেভাবে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেভাবে মানবাধিকার রক্ষায় সরকার কিংবা প্রশাসন উদ্যোগী হচ্ছে না যে কারণে মানবাধিকার লঙ্ঘন হওয়ার ঘটনা বেড়েই যাচ্ছে। তাই সরকারকে মানবাধিকার রক্ষায় আরও সচেষ্ট হতে হবে। পাশাপাশি জনগণকেও সচেতন বাড়াতে হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ