• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বাইশারীর গহীন পাহাড়ে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2016   Monday

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর দুর্গম পাহাড়ী এলাকা ২নং ওয়ার্ড ক্যাংগারবিলের এক রাবার বাগান থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত স্কুল ছাত্রী মুর্শেদা বেগম (১৪)। সে পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা গ্রামের আলী হোসেন ফকিরের মেয়ে এবং ঈদগড় উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। এদিকে  এ ঘটনায় ফারুক হোসেন(২২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

জানা যায়,  রোববার বিকালে সময় স্থানীয় ৭/৮ জন নারী পাহাড় থেকে ফুলঝাড়– সংগ্রহ করে বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় রাবার গাছের ডালে উড়না পেছানো অবস্থায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খরব দেন। ঘটনাটি তাৎক্ষনিক বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আনিছুর রহমানকে মোবাইল ফোনে জানালে তিনি এ.এস.আই সোলাইমান ভূইয়া পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উড়না পেছানো অবস্থায়  লাশ উদ্ধার করেন। দীর্ঘ প্রেমের সুত্র ধরে প্রেমিক ফারুক হোসেনের সাথে দেখা করার জন্য ৫ কিলোমিটার পাহাড়ী পথ হেঁটে রোাবার সকাল ১০টার দিকে নিজ বাড়ী থেকে বের হয়ে যায় মুশিদা বেগম। এর পর থেকে তার আত্বীয় স্বজনরা বিভিন্ন জায়গায় খোজ খবর নিয়েও সন্ধান পাননি।

 

নিহত পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত মুর্শেদা বেগমের পিতা আলী হোসেন ফকির বাইশারী ইউনিয়নের ক্যাংগারবিল এলাকার অহিদুল আলম কোম্পানীর রাবার বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে বাগানের ম্যানেজার ফারুক হোসেনের সাথে তার মেয়ের পরিচয় সুত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা দীর্ঘ ২বছর যাবৎ একে অপরকে ভালবেসে আসছিল। এমনকি কয়েকবার মুর্শিদা বেগমকে নিয়ে অন্যত্র পালিয়েও গিয়েছিল। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা শালীশী বৈঠকেও হয়। কিন্তু ফারুক হোসনের পিতা মাতা উক্ত মেয়েকে কোন ভাবেই মেনে নিতে রাজী নয়।

 

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৭ম শ্রেণীতে পড়ুয়া মুর্শিদা বেগম নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার সুরাত হাল শেষে ময়না তদন্তের জন্য সোমবার বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।  উক্ত ঘটনার দায়ে প্রেমিক রাবার বাগান ম্যানেজার ফারুক হোসেনকে ঈদগাঁও এলাকা রাতে আটক করা হয়েছে। আটককৃত ফারুক হোসেন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বদরমোকাম গ্রামের বাসিন্দা মোঃ আলমের পুত্র।

 

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় প্রেমিক ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ