• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামায় পাচারকালে মূল্যবান কাঠ আটক

Published: 31 Jan 2016   Sunday

বান্দরবানের লামা উপজেলায় লামা-সুয়ালক রোডের গজালিয়া ৮মাইল নামক স্থানে  অবৈধভাবে পাচারকালে সেনা বাহিনী ও বন বিভাগ ১৪৪ টুকরো মূল্যবান কাঠ আটক করেছে। শনিবার গভীর রাতে এ কাঠ আটক করা হয়।

 

জানা গেছে, অবৈধভাবে কাঠ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লামা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একদল সেনা সদস্য ও লামা বনবিভাগের লামামুখ ফরেষ্ট স্টেশনের লোকজনকে সাথে নিয়ে শনিবার দিবাগত রাতে লামা-সুয়ালক রোডে কাঠ পাচার একটি ট্রাককে ধাওয়া করে। এক পর্যায়ে গজালিয়া ইউনিয়নের ৮মাইল এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

 

লামা মুখ ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার শিবু দাশ রায় জানান, সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ পাচার হওয়া মূল্যবান সেগুন, গামারী ও কড়ই গাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের পরিমাণ ১৪৪ টুকরা। ধাওয়া খেয়ে গাড়ীটি পাহাড়ি খাদে আটকে গেলে ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে। 

 

লামা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম চৌধুরী’র সাথে যোগাযোগ করা হলে তিনি কাঠ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা থেকে অবৈধভাবে কাঠ পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে।

 

এদিকে,আলীকদম থেকে অবৈধভাবে গাছ পাচার চলছেই। কোনভাবে এ পাচার রোধ করা যাচ্ছে না । অবৈধভাবে গাছ পাচার বন্ধে বন বিভাগের কোন রকম লক্ষনীয় কার্যক্রম না থাকায় গাছ চোর চক্রটি প্রতিদিন লামার বিভিন্ন আভ্যন্তরীন অর্ধশতাধিক কাঁচা-পাকা সড়ক ও মাতামুহুরী নদী ও বিভিন্ন খাল দিয়ে হাজার হাজার ঘনফুট গাছ পাচার করে নিয়ে যাচ্ছে। তবে মাঝে মধ্যে বন বিভাগ লোক দেখানো অভিযান পরিচালনা করে থাকে বলে স্থানীয়দের অভিযোগ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ