• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে আদিবাসীদের মানবধিকার ও উন্নয়ন-পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত আঞ্চলিক সেমিনার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2015   Monday

সোমবার রাঙামাটিতে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ(ইউপিআর) এ বাংলাদেশের অঙ্গীকার এবং আদিবাসীদের মানবধিকার ও উন্নয়ন-পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত শীর্ষক আঞ্চলিক সেমিনারের আয়োজন করা হয়।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে ইউপিআর মনিটরিং ফোরাম রাঙামাটির উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়।

 

ইউপিআর মনিটরিং ফোরাম রাঙামাটির সভাপতি ও জাতীয় মানবধিকা কমিশনের সদস্য নিরুপা দেওয়ানরে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা,কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রীতা চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে।

 

স্বাগত বক্তব্যে রাখেন এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। বাংলাদেশের অঙ্গীকার এবং আদিবাসীদেও মানবধিকার ও উন্নয়ন-পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন তনয় দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপিআর মনিটরিং ফোরাম রাঙামাটির সদস্য সচিব মোহাম্মদ আলী। দিন ব্যাপী সেমিনারে বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেন, সম্পাদিত পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার পক্ষ থেকে একটি সংখ্যা দিচ্ছে আবার চুক্তির অপর স্বাক্ষকারীর পক্ষ থেকে চুক্তি বাস্তবায়ন নিয়ে একটি সংখ্যা দিচ্ছে। তবে সেই সব অংকের বিতর্কে না গিয়ে  পাবর্ত্য চুক্তির যে বড় বড় সংখ্যার টুকরোগুলো এখনো অবাস্তবায়িত রয়েছে। এর মধ্যে ভূমি বিরোধ নিষ্পক্তি কমিশন আইন, অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, অভ্যন্তরীন উদ্ধাস্তুদের পূর্নবাসন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনসহ  অনেক মৌলিক বিষয়।

 

সভাপতির বক্তব্যে নিরূপা দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের বর্তমান অবস্থা এমন হয়েছে যে পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে কথা বলে মনে হয় সে সরকারের বিরুদ্ধে বলছে,বাঙালিদের বিরুদ্ধে কথা বলছে। আসলে বিষয়টি তা নয়। সংবিধান স্বীকৃত একটি চুক্তি হয়েছে সেই চুক্তির বাস্তবায়ন নিয়ে সবাই কথা বলতে পারে। তবে একটি মহল তা পরিকল্পিতভাবে সেটাই প্রচারণা চালিয়ে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ