• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

ইউপিডিএফ’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2015   Saturday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ইউপিডিএফের ১৭ তম বার্ষিকী উপলক্ষে শনিবার সকালের দিকে খাগড়াছড়ির স্বনির্ভরস্থ দলীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।  এতে পুষ্পস্তবক অর্পণ করেন ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ, শহীদ পরিবাবর্গ ও পার্টির কর্মী পরিবারবর্গ।

 

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে দেন ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক রিকো চাকমা।  পরে সংগঠনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল রঙের একটি বড় বেলুন আকাশে উড়ানো হয়। তবে প্রশাসনের বাধার কারণে বিকালে নারানখিয়াস্থ কালচারেল ইনস্টিটিউটে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

 

প্রেস বার্তায় আরও বলা হয়, রাঙামাটি জেলার বাঘাইছড়ি, সাজেক, কতুকছড়ি, নানিয়ারচর ও কাউখালীতেও নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার রাতে রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি, সাপছড়িসহ কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ,খামার পাড়া, আবাসিক, ধর্মঘর, কতুকছড়ি এবং নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি, সরিদাশ পাড়া, বেতছড়ি ১৮ মাইলে পোস্টারিং এবং ফেস্টুন টাঙানো হয়। 

 

এছাড়া পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি, মাটিরাংগা, মানিকছড়ি, রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি উপজেলায়ও ব্যানার-ফেস্টুন-পোস্টার টাঙানোসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রেস বার্তায় অভিযোগ করা হয়, অনেক স্থানে  টাঙানো পোস্টার ছিঁড়ে ফেলে দেয়া হয়েছে।

 

ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক রিকো চাকমা  অভিযোগ করেন,প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বড় ধরনের জমায়েত বা সমাবেশের আয়োজন করা হয়নি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ন্যুনতম আনুষ্ঠানিকতা পালনে প্রশাসন বাধা দিয়েছে। এর মধ্যে দিয়ে প্রশাসন একদিকে সংবিধান স্বীকৃত শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ করেছে।

 

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের অধিকারহারা মানুুষের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি অসম্মান দেখিয়েছে, জনগণের আবেগ অনুভূতিতে আঘাত করেছে, তার পরিণতি শুভ হবে না। শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা প্রদানের মাধ্যমে সরকারের ফ্যাসীবাদী রূপ আবারও খুলে পড়েছে।

 

ইউপিডিএফের ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন নতুন নয় মন্তব্য করে তিনি বলেন, দমন-পীড়ন চালিয়ে ইউপিডিএফকে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে  বিরত রাখা যাবে না।

 

তিনি অবিলম্বে সভা-সমাবেশের ওপর থেকে বাধা-নিষেধ তুলে নিয়ে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ