• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

কাউখালীতে ব্লাস্ট মেলার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2015   Sunday

চাকমা র্সাকেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায় বলেছেন,মানবাধিকার লংঘন ও সমাজ বিরোধী কার্যাকলাপ থেকে যুব সমাজসহ সবাইকে বিরত থাকার আহবান  জানিয়েছেন।

 

তিনি বলেন, জাতীয় সংবিধানে মৌলিক অধিকার এবং স্বাধীনতার  কথা বলা হয়েছে তা  আর্ন্তজাতিক আইনে রয়েছে। মানবাধিকার আইনসহ অন্যান্য জন কল্যাণ মূখী অনেক আইনে বাংলাদেশ সরকার অনুস্বাক্ষর করেছে। যার ফলে বর্তমান সরকার মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তথ্য অধিকার আইন পাস হওয়ার কারণে জনগনের অনেক কিছু জানার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

 

রোববার রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া উচ্চ বিদ্যালয়র প্রাঙ্গনে আয়োজিত  দিন ব্যাপী আয়োজিত আইনী সচেতনামূলক ব্লাষ্ট মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট রাঙামাটি ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লাষ্টের রাঙামাটি ইউনিটের উপদেষ্টা এ্যাডভোকেট পরিতোষ কুমার দত্ত।  বিশেষ অথিতি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম চোধুরী, রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রজ্ঞন পাল, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, মানবাধিকার কর্মী টুকু তালুকদার,কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা  ও ঘাড়গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দ্রা দেওয়ান। স্বাগত বক্তব্যে রাখেন ব্লাষ্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান।

 

আলোচনা সভা শেষে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  দিন ব্যাপী ব্লাষ্ট মেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা সাস ও কাউখালী থানা পুলিশের পক্ষ  থেকে দুটি স্টল দেয়া হয়।

 

প্রধান অতিথি বক্তব্য চাকমা রাজা দেবাশীষ রায় আরও বলেন সংবিধানে ষ্পষ্টভাবে বলা রয়েছে কারো প্রতি কোন বৈষম্য করা যাবে না । অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আলাদা আইন করা যেতে পারে  সেটা সংবিধানে বলা রয়েছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম চোধুরী বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে সবাইকে, এখন কাউকে ইচ্ছে করলে ক্ষতি করা যায় না।

 

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা বলেন পার্বত্য এলাকায় নারীরা এখনো সম্পত্তি অধিকার পায়নি। যদিও কিছু কিছু ক্ষেত্রে নারীরা সম্পত্তি পেলেও এটা সার্ব্বজনীন নয়।

 

 মানবাধিকার কর্মী টুকু তালুকদার  বলেন নারীর প্রতি সহিংসতার উপর কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসতে পারে। তারপরও আমাদের এগিয়ে যেতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ