• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

কাপ্তাইয়ে স্কুল পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগঃ থানায় মামলা

স্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2015   Wednesday

রাঙামাটির কাপ্তাইয়ে নবম শ্রেণী পড়ুয়া এক পাহাড়ী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় রাতে চার জনকে আসামী করে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীটিকে রাঙামাটি কোতোয়ালী থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে  নেয়ার পর শারীরিক পরীক্ষার জন্য বর্তমানে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

ঘটনার শিকার ছাত্রীটি জানায়, বুধবার ৫টার দিকে প্রতিদিনের মতো ছাত্রীটি কাপ্তাই সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট (বিএসপিআই) সড়কে হাঁটতে বের হয়। এসময় একটি অটোরিক্সা থেকে নেমে চার ব্যক্তি তার মুখ চেপে জোরপূর্বক অটোরিক্সায় তুলে শহীদ মোয়াজ্জেম নৌ ঘাঁটি সড়কে নিয়ে যায়।

 

এরপর পাশ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে আবার অটোরিক্সায় তুলে বিএসপিআই সড়কের কাছে অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দ্রুতগতিতে চলে যায়। পরে সে বাড়িতে ফিরে ঘটনাটি জানায়।

 

ছাত্রীটি আরও জানায়, ধর্ষকদের মধ্যে দু ব্যক্তির মুখ চেনা এবং তারা ওই এলাকায় অটোরিক্সা চালায়।


রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আবদুর রশীদ জানান, ছাত্রীটিকে রাঙামাটি কতোয়ালী থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে আনার পর রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.রশ্মি চাকমা জানান, ছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হবে।


কাপ্তাই থানার ওসি রঞ্জন কুমার সামন্ত বলেন, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার রাতে সন্দেহভাজন ৪জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার এ মামলা আদালতে পাঠানো হবে।


ব্লাস্ট রাঙামাটি সমন্বয়কারী এ্যাড. জুয়েল দেওয়ান বুধবার রাতের কাপ্তাই থানায় কিশোরীটির অভিভাবকদের পক্ষে একটি মধ্যে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করে জানান ঘটনার শিকার কিশোরীটিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ