• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

সিম ক্লোনিং এর মাধ্যমে প্রতারণার হাত থেকে রক্ষা পেলেন ৪ ইউপি চেয়ারম্যান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2015   Monday

কাপ্তাই উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা ইউএনও এর মোবাইল নাম্বারের সিম ক্লোনিং-এর মাধ্যমে একটি  প্রতারক চক্র প্রতারণার ফাঁদ পেতেছে।

 

তবে অল্পের জন্যে উপজেলার চারজন ইউপি চেয়ারম্যান মোটা অংকের আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচে যান। শনিবার এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ইউএনও রোববার কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

 

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, ঘটনার দিন উপজেলা ইউএনও এর মোবাইল নং- ০১৭৬২-২০২০২৫ এর শুরুতে + (প্লাস) যুক্ত করে আঠার বার আমার মোবাইল নম্বরে ফোন করা হয়। প্রতিবারেই অপর প্রান্ত থেকে বলা হয়, খাদ্য মন্ত্রনালয়ের সচিব আপনার ইউনিয়নে প্রকল্প বরাদ্দ দিচ্ছেন।

 

এসময় একটি বিকাশ নম্বর দিয়ে বল হয়, ওই নম্বরে তড়িৎ দেড় লক্ষ টাকা পাঠানোর জন্য। তিনি বলেন, বিষয়টি অবগত হওয়ার জন্য আমার মোবাইল থেকে ইউএনও এর নম্বরে ফোন করা হলে ওই নম্বরে কল ঢুকছে না দেখে অপর এক মোবাইল থেকে ইউএনও এর সাথে যোগাযোগ করা হয়।

 

তখন বিষয়টি ইউএনও কে জানালে তিনি অনেকটা অবাক হয়ে বলেন, এব্যাপারে তিনি কিছুই জানেন না এবং তাকে টাকা পয়সার কোন প্রকার লেনদেন না করার পরামর্শ দেন। এভাবে ওয়াগ্গা ইউপি চেয়াম্যান অংহ্লা চিং মারমা, চিৎমরম ইউপি চেয়ারম্যান খেইসা অং মারমা ও রাইখালী ইউপি চেয়ারম্যান অংসি মারমার নিকট অর্থ চেয়ে ফোন করা হয়।

 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউএনও দুলাল চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতারক চক্রকে ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব বিষয়ে জনসাধারণকে তিনি সতর্ক থাকার পরামর্শ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ