• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে আটক আরাকান আর্মির শীর্ষ নেতা ডাঃ রেনিন সুয়েসহ ৪জনকে ফের কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2015   Thursday

আটক মায়ানমারের বিদ্রোহী গ্রুপের আরাকান আর্মির শীর্ষ নেতা ডাঃ রেনিন সুয়ে ও অংনু ইয়ান রাখাইনসহ আটক দুই কেয়ারকেটারকে বৃহস্পতিবার রাঙামাটির আদালতে হাজির করা হয়েছে।

 

আদালত তাদের জামিন আবেদন নাকচ করে ফের কারাগারে প্রেরণ নির্দেশ দিয়েছেন। আসামীদের আগামী ২০ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

 

জানা যায়, বৃহস্পতিবার রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মায়ানমারের বিদ্রোহী গ্রুপের আরাকান আর্মির শীর্ষ নেতা ডাঃ রেনিন সুয়ে ও তার সহযোগী অংওয়েন রাখাইন ও বাড়ীর দুই কেয়ারকেটার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে আদালতে হাজির করা হয়।

 

এতে আসামীদের চার জনকে হাজির করা হলে তিনটি মামলায় আসামী পক্ষের আইনজীবি ডাঃ রেনিন সুয়ের জামিন আবেদন জানান।

 

সরকার পক্ষে এ জামিন আবেদন এর বিরোধিতা করলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন-এর আদালত জামিন আবেদন নাকচ করে চার আসামীকে জেলে প্রেরণের নির্দেশ দেন। বিজ্ঞ আদালত তাদের আগামী ২০ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন।

 

উল্লেখ্য, ২৬ আগষ্ট রাতে রাজস্থলীর কলেজ পাড়া থেকে একটি বিলাস বহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকন আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইনকে এবং পরদিন বাড়ীর কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে যৌথ বাহিনী আটক করে।

 

আটক চারজনের বিরুদ্ধে অনুপ্রবেশ, বিদেশী মূদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ