• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে এমএন লারমা মৃত্যু বার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2015   Tuesday

মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার(এম এন লারমা) ৩২তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহীতে  আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) হেমন্ত মাহতোর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,গনকপাড়াস্থ জাতীয় আদিবাসী পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতোর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আপেল মুন্ডা, সাংস্কৃতিক সম্পাদক সাবিত্রি হেমব্রম, নারী বিষয়ক সম্পাদক  সুমিতা রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলার সাংগঠনিক সম্পাদক চঞ্চল বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক হুরেন মুর্মু। সভা সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমন্ত মাহাতো। এক ।  আলোচনা সভা শেষে এমএন লারমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন ও  প্রদীপ প্রজ্জলন করা হয়।

আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, “১০ নভেম্বর আদিবাসী তথা মেহনতি মানুষের জন্যে এক শোকাবহ দিন। ১৯৮৩ সালের এই দিনে আমরা আদিবাসীদের মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমাকে হারিয়েছিলাম। এনএন লারমার মত মহান নেতা ও উজ্জ্বল এক নক্ষত্রকে হারিয়ে আদিবাসীরা আজও এক বিশাল শূণ্যতায় দীনহীন হয়ে আছে। এ মহান নেতাকে অজস্র লাল সালাম ও শ্রদ্ধা”।

তিনি আরও বলেন, মহান বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমা শ্রেণীহীন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তিনি সারাবিশ্বের নিপীড়িত নির্যাতিত শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য সারাজীবন লড়াই সংগ্রাম লড়াই করে গেছেন। জুম্মজনগণ তথা আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা, স্বায়ত্তশাসন ও স্বশাসনের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন ।

সভায় বক্তারা অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ন লারমা আদর্শকে ধারণ করে আদিবাসীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ