• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

রাঙামাটিতে মাতৃভাষা ভিত্তিক প্রি-স্কুল টেকসই করণ দুদিনের কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2015   Monday

মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষার প্রি-স্কুলসমূহকে টেকসইকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট  স্টেক হোল্ডারদের দক্ষতা উন্নয়নে সোমবার থেকে রাঙামাটিতে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করা হয়েছে।

আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে সেভ দ্য চিলড্রেন এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বেসরকরী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের শিশুর ক্ষমতায়ন প্রকল্পে’র আওতায় কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রানী সম্পদ বিভাগের আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া। আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মফিজুল ইসলাম, আশিকার  প্রকল্প সমন্বয়ক ত্রিপন চাকমা। 

প্রধান অতিথি বক্তব্যে রেমলিয়ানা পাংখোয়া বলেন, শিশুর প্রারম্ভিক শিক্ষাটা মাতৃভাষায় হওয়া অত্যন্ত জরুরী। পার্বত্য অঞ্চলের একজন পাংখোয়া সম্প্রদায় হিসেবে মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব কতটুকু তা আমি উপলব্ধি করতে পারি। বিশেষ করে পার্বত্য অঞ্চলের স্কুলের শিক্ষার্থীরা স্কুলে যেতে চাইনা এ ভাষাগত কারণে। আশিকার প্রকল্পের মাধ্যমে এ জেলার শিশুরা মার্তৃভাষায় শিক্ষা গ্রহণে উৎসাহিত হওয়ার পাশাপাশি আগামীতে আরও স্কুলমূখী হবে। শিক্ষার উন্নয়নে কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ প্রদানেরও আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ