• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও হোষ্টেল ইস্যু শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2014   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও হোস্টেল ইস্যু শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ এর যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তাদান প্রকল্পের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন পরিষদ সদস্য ও শিক্ষা কমিটির আহ্বায়ক অংসুইপ্রু চৌধুরী, সদস্য বৃষকেতু চাকমা, সদস্য অভিলাষ তংচঙ্গ্যা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম রিয়াজ উদ্দিন, ইউএনডিপি কর্মকর্তা সুখেশ্বর চাকমা। স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপি-সিএইচটিডিএফ এর শিক্ষা কর্মকর্তা শ্যামল মিত্র চাকমা। মতবিনিময় সভায় শিক্ষা সংশ্লিষ্ট সরকারি, বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, শিক্ষিত জনগোষ্ঠি বৃদ্ধি করার লক্ষ্যে রাঙামাটির প্রতিটি উপজেলায় আবাসিক হোষ্টেল নির্মাণ করা হবে। হোষ্টেল নির্মাণের ফলে দুর্গম এলাকার অনেক শিক্ষার্থী পড়ালেখার প্রতি আরো উৎসাহী ও মনোযোগি হবে। এর ফলে পার্বত্য এলাকায় ঝড়ে পড়া রোধ ও শিক্ষার হার বৃদ্ধি পাবে। আবাসিক হোষ্টেলগুলোতে স্কুল হেলথ ক্লিনিকের ডাক্তারদের প্রতি সপ্তাহে একবার ভিজিটের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই বর্তমান প্রধানমন্ত্রী দেশে শিক্ষিতের হার বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন শিক্ষা উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। তার মধ্যে বছরের ১ম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা বৃত্তি প্রদান, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন এবং শিক্ষানীতি প্রণয়ন করেছে।

তিনি বলেন, জেলা পরিষদ পাশের হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মান যাচাই করে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে। তিনি স্কুল পরিচালনা কমিটিকে শিক্ষকদের সঠিকভাবে পরিচালনা করারও তাগিদ দেন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি উপজেলায় স্কুল পরিচালনা কমিটি নিয়ে কর্মশালা আয়োজন করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ