• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুলাই গণ-অভ্যুত্থানে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক স্মৃতিচারণা ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2025   Sunday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রাবিপ্রবি) জুলাই গণ-অভ্যুত্থানে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আকতারুজ্জামান অপু, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোঃ সোহাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবিদুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শহিদুল ইসলাম মারুফ জুলাই আন্দোলনে তাদের সম্পৃক্ততার স্মৃতিচারণা করেন। সভায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ আল মতিন বাদশা প্রেজেন্টেশনের মাধ্যমে রাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণের সচিত্র উপস্থাপনা করেন। স্মৃতিচারণা অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়।  

রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মেধাভিত্তিক রাষ্ট্র নির্মাণে ছাত্রদের অধিকার রক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষকদের নিয়ে আন্দোলনে যুক্ত থাকার বিষয়ে রাবিপ্রবি শিক্ষার্থীদের কাছে ধারাবাহিক বর্ণনা তুলে ধরেন।

তিনি বলেন,নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য ব্যানারে চট্টগ্রাম শহর ও ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে একাত্ম হয়ে সারাদেশে শিক্ষার্থীসহ জনগণের উপর দমন, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ করেন এবং জুলাই আন্দোলনে নানা প্রতিকূলতা কাটিয়ে ও আন্দোলন বেগবান করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর লেখনীর মাধ্যমে জনমত গঠনে ও আন্দোলন অব্যাহত রাখতে হবে। তিনি শিক্ষার্থী তথা জনসাধারণের সর্বাত্মক অংশগ্রহণে সফল হওয়া জুলাই গণ-আন্দোলনে যে নতুন বাংলাদেশ পেয়েছি তার বিনির্মাণে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে নিজেদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করার মধ্যে দিয়ে দেশ বদলের আহবান জানান।পাশাপাশি তিনি তিনি রাবিপ্রবি শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরণ ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ