• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2015   Thursday

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ ও আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-২ সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত চিঠিতে বৃহস্পতিবার ওই সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহামদের বিরুদ্ধে ২০১২ সনে রামুর বৌদ্ধ বসতীতে হামলার ঘটনায় দায়ের করা ৩৯/২০১২ মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। অপর দিকে আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামের বিরোদ্ধে পাহাড় কাটা ও আলীকদম স্থানীয় আওয়ামীলীগ অফিস পোড়ানোর মামলা থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার আবু শাফায়াত মুহম্মদ শাহে দুল ইসলাম ও আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমীন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে তারা জানান এ ব্যপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ফ্যাক্স-এর কপি বৃহস্পতিবার সন্ধ্যায় স্ব-স্ব উপজেলা প্রশাসনের হাতে পৌছেছে।

এ ব্যপারে নাইক্ষংছড়ি ও আলীকদম উপজেলা পরিসদ চেয়ারম্যানদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ