• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাশ রুম শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2014   Thursday

রাঙামাটিতে শনিবার মাল্টিমিডিয়া ক্লাসরুমের অগ্রগতি ও পর্যালোচনা ও ভবিষৎ কর্ম- পরিকল্পনা নির্ধারন শীর্ষক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক  প্রফেসর এ কে আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এআাইটু প্রকল্পের কনস্যালট্যান্ট  আসাদ-উজ-জামান আইসিটি অতিরিক্ত জেলা প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ ও জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান।

কর্মশালায় বলা হয়, আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন শীর্ষক প্রকল্পের আওতায় পার্বত্য জেলা রাঙামাটির ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রীর ল্যাপটপ, প্রজেক্টর, ইন্টারনেট মডেম সরবরাহ করা হয়েছে।  এর ফলে এই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আধূনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের লেখা পড়ার কাজ সম্পন্ন করতে পারবে। কর্মশালায় আরও জানানো হয়,জেলার ৯ টি উপজেলার ৪৫ টি  স্কুল ও কলেজের মধ্যে মাল্টিমিডিয়া ক্লাশ চালুর জন্য  এই সব মূল্যবান আইসিটি সামগ্রী প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে  ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টও, সাউন্ড সিস্টেম, ইন্টারনেট মডেল বিনামূল্যে প্রদান করা হয়েছে।

যে সব শিক্ষা প্রতিষ্ঠানে  মাল্টিমিডিয়া ক্লাশ চালুর জন্য আইসিটি সামগ্রী বিতরন করা হয়েছে তার মধ্যে বাঘাইছড়ি উপজেলার শিযক কলেজ, কাচালং হাই স্কুল, রুপালী হাই স্কুল, শিযকমূক হাই স্কুল, উসলছড়ি হাই স্কুল, বঙ্গলতলী হাই স্কুল, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়, কাচালং  বালিকা উচ্চ বিদ্যালয়, উলুছড়ি মৌজা হাইস্কুল, বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়, জুড়াছড়ি উপজেলার  ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়, কাপ্তাই উপজেলার কর্ণফূলী ডিগ্রী কলেজ, নারানগিরি সরকারী উচ্চ বিদ্যালয়,পাহাড়িকা উচ্চ বিদ্যালয়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, পিডিবি হাই স্কুল,  ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, কণৃফুলী নূরুল হুদা কাদেরিয়া উচ্চ বিদ্যালয়, কেধারসি উচ্চ বিদ্যালয়, চিৎমরম উচ্চ বিদ্যালয়, শহীদ সামশুদ্দীন গার্লস হাই স্কুল,, কাঊখালী উপজেলার কাউখালী কলেজ, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়, পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়, লংগদু উপজেলার মাইনীমুখ উচ্চ বিদ্যালয়, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়, রাবেতা মডেল কলেজ, নানিয়ারচর উপজেলার  নানণযারচর মডেল উচ্চ বিদ্যালয়, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়, রাজস্থলী উপজেলার রাজস্থলী কলেজ, তাইতং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয়, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় এবং রাঙ্গামাটি সদও উপজেলার  সাপছড়ি উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা  উচ্চ বিদ্যালয়, শহীদ আব্দুল আলী একাডেমী, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়, মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমী, লেকার্স পাবলিক স্কুল, বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয়, মনোঘর উচ্চ বিদ্যালয়  রয়েছে।

কর্মশালায়  মাল্টিমিডিয়া ক্লাশরুম চালুকরনে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের চ্যালেঞ্জ,  মাল্টিমিডিয়া ক্লাশরুম সমূহের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করনীয়, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারন এবং মাল্টিমিডিয়া ক্লাশরুম সক্রিয় করনে করনীয় শীর্ষক বিষয়ে আলোচনা করা হয়।

 প্রধানমন্ত্রীর কার্যালয়ের  এঁটুআই প্রোগ্রামের সহযোগিতায় ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় জেলাধীন বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা  অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল বলেন তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে বর্তমান সরকার অভাবনীয় সফলতা অর্জন করেছে। এই সফলতার  ধারাবাহিকতা বজায় রাখার জন্যে সকলকে কাজ করতে হবে। সরকারের রুপকল্প  ভিশন ও মিশন টুয়েন্টি-টুয়েন্টি ওয়ান অর্জন এখন সময়ের অপেক্ষা মাত্র।  তিনি মাল্টিমিডিয়া প্রজেক্টেরের মাদ্যমে পাঠদানকে একটি মহতী উদ্যোগ হিসাবে আখ্যায়িত করে বলেন এর মাধ্যমে শিক্ষাথৃীরা তথ্য -প্রযুক্তির মাধ্যমে তাদেও জ্ঞানের পরিধিকে সম্প্রসারিত করতে পারবে।  তিনি যে সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাশ চালুর জন্য প্রয়োজনীয় উপকরন প্রদান করা হয়েছে সে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গনকে এই প্রযুক্তির যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহবান জানান এবং এই কার্যক্রম মনিটিরিং এর  জন্য জেলা ও উপজেলা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেও আহবান জানান।

 –হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ