• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

পানছড়িতে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2015   Thursday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ফাতেমানগর গ্রামের পুকুরে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহটি উপজেলার ১নং লোগাং ইউপির ফাতেমানগর গ্রামের ৪ সন্তানের জনক মৃত আহের উদ্দিনের ছেলে শাহজাহান(৫২)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহজাহান দীর্ঘ বছর যাবত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিল। তার বয়োবৃদ্ধ মা সাহেরা (৮০) জানান, সে ক্যান্সার ও কিডনীসহ নানান রোগে আক্রান্ত। গত ২৪ আগস্ট রাত থেকে সে নিখোঁজ থাকার পর অনেক খোঁজাখুজি করা হয়েছে। অবশেষে বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে ৮ বছর বয়সী নজরুল মক্তবে যাওয়ার সময় ফোরকানের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার দিলে এলাকাবাসী গিয়ে মরদেহ সনাক্ত করে পুলিশে খবর দেয়। পানছড়ি থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

অফিসার ইনচার্জ মো: আ: জব্বার জানান, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ