• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় পাহাড় ধসে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2015   Sunday

বান্দরবানের লামায় পাহাড় ধসে নিহতদের মাঝে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার চেক বিতরণ করা হয়েছে। 

লামা উপজেলা পরিষদের হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, লামা পৌরসভা মেয়র আমির হোসেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, ফাতেমা পারুল, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান, ১নং গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াই চিং চৌধুরী, সদর ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু কুমার সেনসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে জেলা প্রশাসক পাহাড় ধসে নিহত ৬ জনের প্রত্যেককে নগদ ২৫ হাজার করে ১ লাখ ৫০ হাজার ও গুরুতর আহত ৫ জনকে ১০ হাজার করে ৫০ হাজার টাকার চেক পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

এর আগে জেলা প্রশাসক লামা উপজেলা হাসপাতাল পাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং এ চেক ও ত্রাণ বিতরণ করেন।

অপরদিকে, লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৭শ জনকে এবং উপজেলা পরিষদ চত্বরে লামা পৌরসভা থেকে ১শ জনকে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এছাড়া বন্যায় দুর্গতদের কারিতাস চট্টগ্রাম অঞ্চল দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের পক্ষ থেকেন ২শত ৭৩ জনের মাঝে শুকরা খাবার বিতরণ করা হয়েছে। 

উল্লেখ্য, শনিবার ভোর রাতে লামা উপজেলা সদরের হাসপাতাল পাড়া এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে মোঃ বশির উদ্দিন(৫৫), আমেনা বেগম (৩৫), রোজিনা আক্তার (৩৪), মোাঃ সাগর বাদশা প্রকাশ পুতু (১০), সাজ্জাদ হোসেন(৫), ফাতেমা আক্তার(০৮) নিহত হয়। এছাড়া আহতরা হন মোঃ আরাফাত (১৪), ধলু মিয়া(৭০), সেতারা বেগম(৪৫), জয়তুন বিবি(৬৫) ও জহুরা বেগম(৩৭)।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ