• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

হৃদরোগে আক্রান্ত হয়ে রাঙামাটি কোতয়ালী থানায় কর্মরত এক কনেষ্টবলের মৃত্যু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2015   Sunday

রোববার রাঙামাটি কোতয়ালী থানায় কর্মরত এক কনেষ্টবল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার গোলাম মোস্তফা(৩৭)। তার গ্রামের বাড়ী শেরপুর বলে জানা গেছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল রশীদ জানান, কনেষ্টবল গোলাম মোস্তফা থানায় কর্তব্যরত অবস্থায় রোববার সকালে থানায় অসুস্থবোধ করলে তিনি চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলেন। একপর্যায়ে তিনি থানার অসুস্থ হয়ে বসে পড়েন। এ সময় তাকে দ্রুত গাড়ীতে করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে দুপুরে হাসপাতালের মর্গে কনেষ্টেবল গোলাম মোস্তফার মরদেহ ময়না তদন্ত সম্পন্ন করা হয়। পরে তার মরদেহ জানাজার জন্য প্রথমে কোতয়ালী থানা পরে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হবে এবং পুলিশ লাইনে জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়ী গ্রামের বাড়ী শেরপুরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার দাফন কাজ সম্পন্ন হবে বলে জানান ওসি।

জানা গেছে, মৃত গোলাম মোস্তফার স্ত্রী ও সুস্মিতা সাদিয়া অহনা নামে এক মেয়ে রয়েছে। একমাত্র মেয়ে অহনা রাঙামাটি সেন্ট ট্রিজার স্কুলে কেজি টু-এর মেধাবী ছাত্রী। তিনি পরিবার নিয়ে শহরের তবলছড়ি এডিসি হিল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কোতয়ালী থানা,পুলিশ লাইনের সহকর্মী ও অহনার স্কুলের অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাদের অনেকে তাকে শেষ বারের মতো হাসপাতালে ছুটে দেখতে যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ