• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন
১৬টি স্পীলওয়ে দিয়ে পানি ছেড়েও কাপ্তাই হ্রদে পানির চাপ কমানো যাচ্ছে না

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2015   Monday
no

no

 

হ্রদের পানি বৃদ্ধিতে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিট দিন-রাত চালু রেখে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচেছ। তবে কেন্দ্রের সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি ছাড়ার পরও উজান থেকে আসা পানির চাপ কমাতে পারছে না কর্তৃপক্ষ। পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি পেয়ে চন্দ্রঘোনা-রাইখালী ফেরী পারাপারের বন্ধ রয়েছে।

জানা গেছে, কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধিতে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট দিন-রাত চালু রেখে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে যথেষ্ট পরিমাণ পানি বেরিয়ে যাচ্ছে। পাশাপাশি ১৬টি স্পীলওয়ে দিয়ে সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি ছাড়ার পরও উজান থেকে আসা পানির চাপ কমাতে পারছেনা কর্তৃপক্ষ। ফলে পিডিবি এর পরিমাণ ১ ফুটের স্থলে আধা ফুট বাড়িয়ে দেড় ফুট করে পানি ছাড়ছে রোববার সন্ধ্যা থেকে। অর্থাৎ স্পীলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে সাড়ে ২২ হাজার কেউসেক পানি ছাড়া হচ্ছে। বৃষ্টিপাত না হলে আগামী ৪৮ ঘন্টা এ অবস্থা বলবৎ থাকবে বলে জানা গেছে। বর্ষন শুরু হলে পানি ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

সোমবার কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ আবদুর রহমান জানান, হ্রদে রুলকার্ভ অনুযায়ী স্বাভাবিক নিয়মে ৯০.০ এমএসএল (মীন সী লেভেল) পানি থাকার কথা থাকলেও বর্তমানে পানি আছে ১০৬.৩ এমএসএল। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ১৬.৩ফুুট পানি বেশী রয়েছে। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট। এ উচ্চতা অতিক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় বাঁধ রক্ষায় অতিরিক্ত পানি ¯পীলওয়ে দিয়ে ছেড়ে দিতে হচ্ছে। তিনি আরো জানান, টানা বর্ষনের ফলে পাহাড়ী ঢল ও উজান থেকে পানি ধেয়ে আসছে। পানির চাপ কমাতে দিনরাত কেন্দ্রের ৫টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট চালু রেখে সর্বোচ্চ ২৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে প্রতিদিন। বিদ্যুৎ উৎপাদনের কারনে অতিরিক্ত পানি বের হয়ে গেলেও পানির চাপ কমানো সম্ভব হচ্ছেনা। ফলে রোববার সন্ধ্যা থেকে ¯পীলওয়ে দিয়ে পানি ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। আগামী ৪৮ ঘন্টা এ অবস্থা বলবৎ থাকবে। অবস্থার উন্নতি না হলে পানি ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।

এ দিকে স্পীলওয়ে দিয়ে পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীর পানি ফুলে উঠেছে। ফলে চন্দ্রঘোনা-রাইখালী ফেরী পারাপারের পন্টুন ডুবে গেছে। একারণে রোববার সন্ধ্যা থেকে ফেরী পারাপার বন্ধ রয়েছে। এতে রাঙ্গামাটি-বান্দারবান-রাজস্থলী সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনসাধারণ মারাত্মক ভোগান্তিতে পড়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ