• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ৫৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2015   Thursday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০০১৫-১৬অর্থ বছরের জন্য ৫৭কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। এর মধ্যে সরকারের কাছ থেকে উন্নয়ন ও সংস্থাপন ব্যয় খাতে ধরা হয়েছে ৫৪কোটি ৫০ লাখট টাকা এবং সংস্থার নিজস্ব খাত থেকে ২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা এ বাজেট ঘোষনা করেন।

সংবাদ সন্মেলনে এ সময় পরিষদের প্রধান নির্বাহী মোঃ জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মুছা মতব্বর, অংসুই প্রু চৌধূরী, ত্রিদিব কান্তি দাশ,রেমালিয়ান পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেবুন্নছা রহিমসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এবারের প্রস্তাবিত বাজেটে জেলার শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ ৯কোটি ৯২ লাখ টাকা, দ্বিতীয় খাতের মধ্যে যোগাযোগে ৯ কোটি ৯২ লাখ ও ধর্ম খাতে ৮ কোটি ৯৬ লাখ, সমাজ কল্যাণ, আর্থ সামাজিক ও নারী উন্নয়নে ৪কোটি ৯৬ লাখ, পূর্ত(গৃহ,অবকাঠামো নির্মাণ) খাতে ৫কোটি ৯৫ লাখ ২০ হাজার, কৃষি মৎস্য ও প্রাণি সম্পদ খাতে ২ কোটি ৪৮ লাখ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ২ কোটি ৯৭ লাখ ৬০ হাজার, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ( বৃক্ষরোপণ,বনায়ন) খাতে ৪৯ লাখ ৬০ হাজার, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ৪৯ লাখ ৬০ হাজার, পর্যটন খাতে ৯৯ লাখ ২০ হাজার, ত্রাণ ও পুর্ণবাসন খাতে কোটি ৪৮ লাখ ৮০ হাজার, ভূমি ও হাটবাজার খাতে ৪৯ লাখ ৬০ হাজার এবং বিবিধ( পরিষদের আয় বর্ধক প্রকল্প) খাতে ৯৯লাখ ২০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।

বাজেট ঘোষনা শেষে সংবাদ কর্মীরা বিভিন্ন মতামত, পরামর্শ ও বিভিন্ন প্রশ্ন করেন। এতে বিভিন্ন প্রশ্নের উত্তর ও জেলা পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা কথা তুলে ধরেন পরিষদ চেয়ারম্যান।

পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার বক্তব্যে বলেন, রূপকল্প ২০২১ এর ধারাবাহিকতায় বর্তমান সরকার এই মেয়াদের মধ্যেই জাতিকে উপহার দিবে “রূপকল্প ২০৪১। এই নতুন রূপকল্পের হাত ধরে ২০৪১ সালে রাঙামাটি জেলা হবে একটি শান্তিপুর্ণ, সমৃদ্ধ, সুখী ও উন্নত জনপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মুল লক্ষ হবে রূপকল্প বাস্তবায়ন করতে যা যা করনীয় তা দ্রুত সম্পন্ন করা।

তিনি আলোকোজ্জ্বল সমৃদ্ধ ও সম্ভবনাময় রাঙ্গামাটি বিনির্মাণে এবং দেশের উন্নয়ন ও মঙ্গলের স্বার্থে সব বিভেদ ভুলে সম্মিলিত ভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ছিল ৫৫কোটি  টাকা। এর মধ্যে সরকারের কাছ থেকে উন্নয়ন ও সংস্থাপন ব্যয় খাতে ধরা হয়েছিল ৩৬কোটি ১৯ লাখ ১৩ হাজার  এবং পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছিল ৩কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ