• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে ট্রাক চাপায়এক ব্র্যাক কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2015   Wednesday

বুধবার রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের ত্রিপুরাছড়ি এলাকায় ট্রাক চাপায় রতন চাকমা (৩৮) নামের এক ব্র্যাক কর্মকর্তার নিহত হয়েছে। 

জানা গেছে, বুধবার সকালের দিকে ব্র্যাক কর্মকর্তা নিহত রতন চাকমা মোটর সাইকেল যোগে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার বাসা থেকে ঘাগড়া-বড়ইছড়ি সড়ক দিয়ে কাপ্তাই অফিসের উদ্দেশ্য যাচ্ছিলেন। এসময় অতিরিক্ত মাল বোঝাই (নং কুমিল্লা-ট-১১-০০৮৭) একটি ট্রাকটি মোটরসাইকে চাপা দিলে ঘটনাস্থলে রতন চাকমা মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। নিহত রতন চাকমার ছোট ভাই অনিল বিকাশ চাকমা বাদী হয়ে হত্যার অভিযোগ এনে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত রতন চাকমা কাপ্তাই উপজেলা বারঘোনিয়া মিতিঙ্গাছড়ি এলাকাস্থ ব্র্যাকের শিক্ষা কার্যক্রম অফিসে কর্মরত ছিলেন। তিনি শহরের তবলছড়িতে বসবাস করেন। তার গ্রামের বাড়ী বরকল উপজেলার তালছড়া এলাকার মৃত জুনু রাম চাকমার ছেলে।

কাপ্তাই বারঘোনিয়া মিতিঙ্গাছড়ি এলাকায় অবস্থিত ব্র্যাক শিক্ষা কর্মসূচীর ব্রাঞ্চ ম্যানেজার হ্লাবোয়াং প্রু মারমা ঘটনার সত্যতা স্বীকার করে ঘাতক ট্রাক চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, নিহতের ছোট ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ