• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বান্দরবানে মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2015   Tuesday

বান্দরবান সুয়ালক এলাকা থেকে এক মোটর সাইকেল চোর চক্রের তিন সদস্যকে সোমবার  রাতে চোরাই মোটর সাইকেলসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা হল চোর চক্রের প্রধান  জহির (২৭) এবং তার সহযোগিরা হল মোঃ নাসির উদ্দীন(১৪) ও মিজান(২২)।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন জানান,মোটর সাইকেল মালিক কামাল পাশার বন্ধু তার কাছ থেকে মোটর সাইকেলটি নিয়ে বন্ধুর স্ত্রীসহ থানছি যায়। এর পর থানছি থেকে বেতন বোনাসসহ তুলে ফিরে আসার সময় রাত ৭টার দিকে সাকুরা ও মিলনছড়ির মধ্যেবর্তি এলাকায় আসলে কয়েকজন মুখোশধারী যুবক তাদের পথ রোধ করে ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে তাদের নিকট থেকে নগদ ৪৪ হাজার টাকা ৪টি মোবাইল সেট এবং মোটর সাইকেলসহ ছিনতাই করে নিয়ে যায়। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত চালিয়ে  সোমবার রাতে সুয়ালক এলাকা থেকে মোটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্যদের আটক করে। এসময়  চোর চক্রের দুই সদস্য পালিয়ে যায়। তাদেরকে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসংগত  বেশ কয়েক বছর ধরে বান্দরবানে চলছিল মোটর সাইকেল চুরির মহোৎসব। এতে মোটর সাইকেল গাড়ীর মালিকে রাতের ঘুম হারাম করে দেয়  চোরচক্র।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ