• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

রাজস্থলীতে ব্লাষ্টের এডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2015   Sunday

রাজস্থলী উপজেলায় স্থানীয় পর্যাায়ে ন্যায় বিচার প্রাপ্তি ও আইনী সহায়তা প্রদান”শীর্ষক বিষয় নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের সহযোগীতায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) রাঙামাটি ইউনিটের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলার চেয়ারম্যান উথিনচিং মার্মা। আলোচক ছিলেন ভাইস চেয়ারম্যান অংলাচিং মার্মা, ভাইস চেয়ারম্যান ক্যইসাউ মার্মা জন প্রতিনিধি সুভাষ চন্দ্র তঞ্চঙ্গ্যা, স্থানীয়  হেডম্যান এবং সিভিল সমাজের প্রতিনিধিগণ।

সভার মূল ধারণাপত্র উপস্থাপন করেন ব্লাস্ট প্রধান কার্যালয়ের এডভোকেসি সেলের উপ-পরিচালক মাহবুবা আক্তার এবং সভার মডারেটর ছিলেন রাঙামাটি ইউনিট অফিসের এডভোকেসি অফিসার কনিম চাকমা। সভায় আরও উপস্থিত ছিলেন- ব্লাস্ট প্রধান কার্যালয়ের এডভোকেসি অফিসার ফারজানা ফাতেমা, রাঙামাটি ইউনিট্রে স্টাফ ল’ইয়ার মিলন চাকমা ও সহযোগী সচিব চাকমা। সভায় স্থানীয় আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন ন্াগরিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী  উপস্থিত ছিলেন।

সভার গ্রাম্য আদালত, ইউনিয়ন পরিষদে অবস্থিত সালিসি পরিষদের মাধ্যমে বিচার পেতে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা, নারী অধিকার, প্রতিবন্ধী,আদিবাসীদের অধিকার রক্ষা- এ সংক্রান্ত যেসব আইন, নীতিমালাগুলো  রয়েছে তা কতটুকু প্রয়োগ হচ্ছে এবং এ ক্ষেত্রে কি করণীয় এবং বৈষম্যগুলো নির্নয় করা, আইন সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে সরকারী ও বেসরকারী পর্যায় সমন্বয় বৃদ্ধির নিয়ে আলোচনা করা হয়।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায় বিশেষ করে দরিদ্র মানুষদের উপর  হয়রানিমূলক বন মামলার বিষয়টি তুলে ধরেন, এছাড়া নারী নির্যাতনের অনেক বিষয় প্রভাবশালীদের দ্বারা ভিন্ন খাতে নিয়ে য্ওায়ার প্রবণতার বিষয় ছাড়াও প্রথাগত সামাজিক বিচারে নারীর সম্পত্তির অধিকার, সামজিক বিচারের বৈষম্য দূরীকরণসহ,সরকারী আইন সহায়তা প্রদান আইন ও  স্থানীয় পর্যায়ে প্রচলিত আইনের প্রায়োগিক দিকগুলো আলোচনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ