• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

ফ্যাক্ট ফাইন্ডিং বিষয়ক দক্ষতা উন্নয়নে গ্রীন হীলের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2015   Monday

সোমবার রাঙামাটিতে বেসরকারী উন্নয়ন সংন্থা গ্রীন হিল ‘শিখা’ প্রকল্পের উদ্যোগে লংগদু ও আলীকদম উপজেলা এবং প্রকল্পের প্রধান কার্যালয়ের স্টাফদের অংশগ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) কনফারেন্স রুমে আয়োজিত আবাসিক প্রশিক্ষণটি উদ্বোধন করেন গ্রীন হিলের  কর্মসূচী পরিচালক যতন কুমার দেওয়ান। প্রশিক্ষণের মূল ফ্যাসিলিটেটর ছিলেন প্রকল্পের কর্মসূচী ব্যবস্থাপক এ্যাডভোকেট আহমেদ তাসনিম আলম এবং সহকারী সহায়তাকারী হিসেবে প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ট্রেনিং এন্ড ডকুমেন্টেশন) বাবু রিকো খীসা। প্রশিক্ষণে মোট ২০ জন প্রকল্পের স্টাফ অংশগ্রহণ করেন।

এছাড়া প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিেেসবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের রাঙামাটি অফিসের স্টাফ রিপোর্টার  সত্রং চাকমা। তিনি মূলত ফ্যাক্ট ফাইন্ডিং কার্যক্রম পরিচালনায় একজন সাংবাদিকের ভূমিকা এবং সংবাদপত্র ও সাংবাদিকতার বিভিন্ন গঠনমূলক দিক সম্পর্কে আলোকপাত করেন। এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে ‘অংশগ্রহণকারীদের মানবাধিকার বিষয়ক সত্যানুসন্ধান সম্পর্কে দক্ষতা বৃদ্ধিকরণের মাধ্যমে আইন সহায়তা কর্মসূচী বাস্তবায়নে সহায়তা করা’।

অনুষ্ঠানে উদ্বোধক ও গ্রীন হিলের  কর্মসূচী পরিচালক যতন কুমার দেওয়ান প্রশিক্ষণের সফলতা কামনা করে প্রকল্পের লক্ষ্য সঠিকভাবে অর্জন করতে এবং প্রকল্পের মাধ্যমে যাতে গ্রামীন দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠী ন্যায়বিচার পায়  তার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, আইনী সহায়তামূলক এই শিখা(সাসটেইনিং হিউমেনেটারিয়েন ইনিশিয়েটিভ থ্রু নলেজ, সোশ্যাল হারমোনী এন্ড একাউন্টেবিলিটি) প্রকল্পটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এবং ম্যাক্সওয়েল ষ্ট্যাম্প (পিএলসি), বৃটিশ কাউন্সিল ও সেন্টার ফর এফেকটিভ ডিসপিউট রেজুলেশন (সিইডিআর) এবং কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) কর্মসূচীর আওতায় বান্দরবান জেলার আলীকদম ও রাঙামাটি জেলার লংগদু উপজেলায় গ্রীন হিল কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ