• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের সাজা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2015   Wednesday

রাঙামাটির কাপ্তাইয়ে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে এক মাসের সাজা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার নারানগিরি উচ্চ বিদ্যালয় সংলগ্ন গোডাউন এলাকায়।

 অভিযোগে জানা গেছে, ঘটনার দিন বিকেলে রাইখালী বাজারে বসবাসরত দশম শ্রেণীর ছাত্রী উর্বশী দে (১৬), পিতা- স্বপন দে নারানগিরি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে রাইখালীর লেমুছড়ি এলাকার আব্দুর রশিদ মুন্সি (২৬), পিতা- আব্দুস শহীদ উর্বশী দের সাথে কথা বলতে চায়। এতে উর্বশী রাজি না হয়ে তার বাসায় গিয়ে কথা বলার জন্য বলে। কিন্তু যুবক কিছুতেই তার পিছু ছাড়তে রাজি নয়। যুবকটি উর্বশীকে জোর পূর্বক কথা বলানোর চেষ্টা করে। তাৎক্ষণিক উর্বশী দে চন্দ্রঘোনা থানার ওসিকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর রাতেই ওই যুবককে আটক করার কথা স্বীকার করেন চন্দ্রঘোনা থানার ওসি জহুরুল আনোয়ার।  বুধবার অভিযুক্তকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত করা হলে ইউএনও ইসরাত জাহান পান্না অভিযুক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। কারাদ- প্রাপ্ত আসামী আব্দুর রশিদ মুন্সিকে ওইদিনেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ওই যুবক উর্বশীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে বলে  অভিযোগ রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ