• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

প্রতিষ্ঠাবার্ষিকী ভন্ডুলের প্রতিবাদে চট্টগ্রামে পিসিপির বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2015   Thursday

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান ভন্ডুলের প্রতিবাদে বৃহস্পতিবার বন্দর নগরী চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশে করেছে সংগঠনের নেতাকর্মীরা।

 

পিসিপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপুল চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, পিসিপি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ডিসি হিল থেকে মিছিল শুরু হয়ে চেরাগী পাহাড়ে গিয়ে  সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র সভাপতি থুইক্যচিং মারমা ও সাধারণ সম্পাদক রিটন চাকমা।

 

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামে  ২০ মে পুলিশ পরিকল্পিতভাবে নেতাকর্মীদের তাড়িয়ে দিয়ে সমাবেশের স্থান জে.এম.সেন হল দখল করে পিসিপি’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি ভন্ডুল করে দেয়। এসময় পুলিশ প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারও কেড়ে নেয় এবং পিসিপির নেতাকর্মীদের গ্রেপ্তারের হুমকি দেয়।

 

বক্তারা আরও অভিযোগ করে বলেন, পুলিশ শুধু সমাবেশ বানচাল করেনি, তারা বিকালে প্রতিষ্ঠাবার্ষিকীর নির্ধারিত কর্মসূচি ভন্ডুল করার প্রতিবাদের প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের সময় পিসিপি নেতা কর্মীদের আটকের চেষ্টা চালায়। তারা পিসিপি নেতাকর্মীদের প্রেসক্লাবের ভেতরে অবরুদ্ধ করে রাখে এবং সংবাদ সম্মেলনে আসা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি সমিউল আলমকে আটকের চেষ্টা করে। কিন্তু মিডিয়া ও রাজনৈতিক কর্মীদের তোপের মুখে তারা আটক করতে পারেনি।

 

বক্তারা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গণতান্ত্রিক কর্মসূচি ভন্ডুল করা পার্বত্য চট্টগ্রামে মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার হরণ এবং দমন-পীড়নের একটি ধারাবাহিক অংশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরোপিত ১১ নির্দেশনা জারির পর পাহাড়ে দমন-পীড়ন বাড়ানো হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।

 

বক্তারা, সরকার যদি এভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয় এবং দমন-পীড়ন অব্যাহত রাখে তাহলে পার্বত্য চট্টগ্রাম ছাত্র ও যুবসমাজ তার উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।           

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ