• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

গারো তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে ঢাকায় হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2015   Sunday

গারো তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে.রোববার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন।

 

হিল উইমেন্স ফেডারেশনকেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনাকি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিনা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপুল চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এম.এম পারভেজ লেনিন, ল্যাম্পপোষ্ট ও গণমুক্ত গানের দল’র নাহিদ সুলতানা লিসা প্রমুখ। সমাবেশ শেষে প্রেস ক্লাবে সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা গারো তরুণীকে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নারীরা আজ ঘরে-বাইরে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মস্থলে কোথাও নিরাপদ নয়। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গারো তরুণীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে গণধর্ষণের ঘটনাই তা প্রমাণ করে। দিন দিন যেভাবে যৌন নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে তাতে নারীদের মধ্যে আতঙ্ক কাজ করছে। কিন্তু সরকার নারীদের কোন নিরাপত্তা দিতে পারছে না। অপরাধীদেরও কোন শাস্তি হচ্ছে না। বর্ষবরণ উৎসবে টিএসসি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারীর ওপর যৌন হয়রানির ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এই বিচারহীনতার কারণেই এ ধরনের ঘটনা বার বার ঘটে চলেছে।

 

বক্তারা আরও বলেন, গোটা দেশে এখন ধর্ষণের সংস্কৃতি চলছে। ধর্ষণ, গণধর্ষণ, অপহরণ, নগ্ন দৃশ্য মোবাইল-ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার মতো ঘটনা প্রতিনিয়তই ঘটছে। কিন্তু এসবের কোন প্রতীকার হচ্ছে না। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় এসব ঘটনা ঘটছে বলে বক্তারা অভিযোগ করেন।

 

বক্তারা পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের চিত্র আরো ভয়াবহ উল্লেখ করে বলেন, সেখানে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ও তাদের যোগসাজশেই নারী নির্যাতনের ঘটনা ঘটে থাকে।

 

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গারো তরুণীকে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, কর্মজীবী নারীর নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইন করা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র সর্বত্র নারীর নিরাপত্তা ও মর্যাদা, অশ্লীল-বিকৃত প্রকাশনা-ভিডিও ইলেক্ট্রনিক মাধ্যম নিয়ন্ত্রণ করা, সুষ্ঠু মানবিক বোধ জাগ্রত করার নৈতিক শিক্ষা জোরদার করা ও পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের মেডিক্যাল টেস্ট রিপোর্টের ওপর থেকে গোপন নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানান।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গারো তরুনী কর্মস্থল থেকে উত্তরার বাসায় ফিরতে কুড়িল বিশ্বরোডে বাসের জন্য অপেক্ষা করার সময়  দুব্যক্তি তার মুখ চেপে ধরে মাইক্রোবাসে তুলে নেয়। তরুনীর হাত-পা ও মুখ বেধে ফেলার পর মাইক্রোবাসের চালকসহ মোট ৫জন ওই তরুনীর উপর পাশবিক নির্যাতন চালায়।  রাত পৌনে ১১টার দিকে  তাকে উত্তরার জসীম উদ্দীন রোডে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই তরুনী যুমনা ফিউচার পার্কে পোশাক বিক্রির একটি  শোরুমে খন্ডখালীন বিক্রয়কর্মী। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ