• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়ির সহিংসতা ঘটনায় রাঙামাটির এনসিপির নিন্দা ও প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2025   Monday

খাগড়াছড়ি সদর উপজেলায় সিঙিনালা নামক স্থানে ৮ম শ্রেণি পড়ুয়া এক আদিবাসী মারমা কিশোরী ধর্ষনের প্রতিবাদে জুম্ম ছাত্র জনতার ব্যানারে চলমান আন্দোলনে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় উদ্ভুত সহিংসতা পরিস্থিতির জন্য জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রাঙামাটি জেলা কমিটি গভীর দুঃখ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সাথে এনসিপি`র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এর অরাজনৈতিক ও শিষ্টাচার বর্হিভূত বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে।

সোমবার এনসিপি রাঙামাটি জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) দিবাকর চাকমার পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে পার্বত্য জেলার সকল নাগরিককে শান্ত ও ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে সহযোগীতার মনোভাব পোষন করার অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে জড়িত ধর্ষকদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়ে উক্ত সহিংসতা পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ